for Add

মোস্তাফিজদের দুঃসংবাদ দিলেন বেন স্টোকস

আইপিএলে মাত্র একটি ম্যাচই খেলেছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বিপক্ষে তুমুল উত্তেজনা ছড়িয়েও মোস্তাফিজুর রহমানের দল হেরেছে ৪ রানে। সঙ্গে দুঃসংবাদও মিলেছে একই ম্যাচ থেকে। ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের আঙুল ভেঙে গেছে দলটির ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। এখন অবস্থা এতই খারাপ যে স্টোকস ছিটকে গেছেন পুরো টুর্নামেন্ট থেকেই!

লং অনে ক্রিস গেইলের ক্যাচ ডাইভ দিয়ে নিতে যাওয়াই কাল হয়েছে স্টোকসের। দশম ওভারের ওই ঘটনায় পরে দেখা গেছে, আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তার।

রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাড়তি পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে স্টোকসের একটি আঙুল ভেঙে গেছে। এর ফলে আইপিএলের বাকি মৌসুমে আর খেলতে পারবে না।’

বাকি মৌসুমে খেলতে না পারলেও স্টোকস এখন রাজস্থানের সঙ্গেই থাকবেন। মাঠের বাইরে থেকে দলকে সাহায্য করবেন বলে জানিয়েছে রাজস্থান। এখন স্টোকসের বদলি খুঁজছে রাজস্থান।

গত আসরে তলানির দল রাজস্থান এবার পুরোপুরি নতুন করে ঢেলে সাজিয়েছিল নিজেদের। স্বাভাবিকভাবেই স্টোকসের ছিটকে যাওয়া তাদের জন্য বড় ধাক্কারই। এরই মধ্যে চোটের কারণে শুরুর দিকে নেই তাদের তারকা পেসার জোফরা আর্চারও।

তবে সর্বশেষ ম্যাচে স্টোকস মাত্র এক ওভার বল করেছিলেন। অষ্টম ওভারের পর তাকে আর বোলিংয়ে দেখা যায়নি। ব্যাটিংয়ে ওপেনিংয়ে নামলেও মাত্র তিন বল খেলেই আউট হয়েছেন শূন্য রানে।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add