for Add

চার্টার্ড ফ্লাইটে লঙ্কা গেল ক্রিকেট দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়ে মমিনুল হকের দল।

প্রাথমিক দলের ২১ ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ ৪১ জনের বহর নিয়ে লঙ্কা গেল বাংলাদেশ। তিন ঘণ্টার যাত্রা শেষে কলম্বো পৌঁছবে তারা। সেখান থেকে নিগোম্বোতে যাবে পুরো দল।

শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। রুম কোয়ারেন্টাইন শেষে ১৫ ও ১৬ এপ্রিল সীমিত পরিসরে মাঠের অনুশীলনে ব্যস্ত হয়ে পড়বে খেলোয়াড়রা। ১৭ এপ্রিল থেকে নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে বাংলাদেশ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ থকায় বড় দল ঘোষণা করেছে জাতীয় দলের নির্বাচকরা।

২১ এপ্রিল থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টেস্ট সিরিজের আগে ১৬ সদস্যে মূল স্কোয়াড ঘোষণা করা হবে।

লঙ্কান মাটিতে সর্বশেষ ২০১৭ সালে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে অবিস্মরণীয় জয়ের স্বাদ নিয়েছিল বাংলাদেশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পয়েন্টের মুখ দেখেনি বাংলাদেশ। তাই শ্রীলঙ্কা সফরে প্রথম পয়েন্ট অর্জনের লক্ষ্য টাইগারদের। অবশ্য ইতোমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল খেলবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add