for Add

রিয়ালের কাছে আবারো বার্সার হার

মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যসিকোতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠ ভালডেবেবাসে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এর আগে অক্টোবরে ক্যাম্প ন্যুতে প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে কাতালান জায়ান্টদের হারিয়েছিল।

করিম বেনজেমার ফ্লিক ও টনি ক্রুসের ডিফ্লেকটের ফ্রি-কিকে প্রথমার্ধের ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। অস্কার মিনগুয়েজার গোলে ৬০ মিনিটে বার্সেলোনা এক গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। চলতি মৌসুমে বার্সা ছাড়লে এটাই সম্ভবত লিওনেল মেসির ক্যারিয়ারে শেষ এল ক্লাসিকো ম্যাচ ছিল। এই জয়ে নগর প্রতিবেশী অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল। তাদের থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সা।

বার্সেলোনা ও অ্যাথলেটিকো এখনো ক্যাম্প ন্যুতে একে অপরের সাথে মোকাবেলা করার বাকি আছে। যদিও শীর্ষ এই দুই দলের সাথে হেড-টু-হেডে সুবিধাজনক অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকোর একের পর এক ব্যর্থতায় রিয়াল ও বার্সার সামনে সুযোগ ছিল নিজেদের যতটা সম্ভব এগিয়ে নেবার। আর সে কারণে কালকের ম্যাচটি অনেকটাই এবারের লিগের টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। মে মাসে লিগ শিরোপা নির্ধারণে এই ম্যাচগুলোর ফলাফলই প্রভাব ফেলবে।

আলফ্রেডো ডি স্টেফানোতে বৃষ্টিিবিঘ্নত ম্যাচটি হঠাৎ করেই দারুণ উত্তেজনাকর হয়ে ওঠে। উভয় দলই বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। বেশ কিছু শট পোস্টে লেগে ফেরত এসেছে। ইনজুরি টাইমে লাল কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেছেন কাসেমিরো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বার্সেলোনার বদলী খেলোয়াড় ইলায়িক্স মোরিবার শট মাদ্রিদের পোস্টে লেগে ফেরত আসে।

বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘আমরা এখনো লিগে ভালভাবেই টিকে আছি। আমরা আজ এমন একটি দলের কাছে হেরেছি যারা নিজেরাও লিগ শিরোপার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো লিগের আট ম্যাচ বাকি আছে এবং আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই।’

কাসেমিরোর লাল কার্ডে প্রাপ্ত ফ্রি-কিক থেকে মেসি নাটকীয় সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু আর্জেন্টাইন এই তারকা এনিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা সাত ম্যাচে গোলবিহীন থাকলেন। তবে সব কিছু ছাপিয়ে ক্যারিয়ারের সর্বশেষ ৪৫তম ক্ল্যাসিকোটা স্মরণীয় করে রাখতে পারলেন না মেসি।

মেসি হয়ত সবাইকে মনে করিয়ে দিতে পারেন লিগ শেষ হতে এখনো আট ম্যাচ বাকি আছে, কিন্তু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুলকে প্রথম লেগে ৩-১ গোলে গুড়িয়ে দিয়ে দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ কাল কিছুটা হলেও প্রমাণ করে ফেলেছেন শিরোপাটা ধরে রাখা তাদেরই প্রাপ্য। আগমী সপ্তাহে এ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচটিতেও সহজ জয় তুলে নেবার সুযোগ মাদ্রিদের রয়েছে। যদিও মাদ্রিদ বস জিদান স্বীকার করেছেন খেলোয়াড়দেরও শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, ‘এটা একটি কঠিন ম্যাচ ছিল। প্রথমার্ধ আমাদের হলেও দ্বিতীয়ার্ধে আমরা ভুগেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। কারণ তৃতীয় গোলের জন্য আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি।’

শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মার্ক-আন্দ্রে টার স্টেগানের একটি ভুলে বেনজেমা প্রায় গোলই পেয়েই গিয়েছিলেন। অন্যদিকে মেসির ক্রস জোর্দি আলবার কাছে পৌঁছানোর আগেই থিবাট কুর্তোয়া তা নিজের আয়ত্তে নিয়ে নেন। কাউন্টার অ্যাটাক থেকে মধ্যমাঠ থেকে ফেডে ভালভার্দে অনেকটা এগিয়ে থাকা লুকাস ভাসকুয়েজকে বল এগিয়ে দেন। ভাসকুয়েজের ক্রস থেকে পোস্টের সামান্য বাইরে থেকে বেনজেমার ফ্লিকে এগিয়ে যায় রিয়াল। এক গোলে পিছিয়ে থেকে বার্সেলোনা আরো নার্ভাস হয়ে পড়ে। মাদ্রিদের গতির কাছে বারবার তাদের হার মানতে হয়। বিশেষ করে রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান ভিনসিয়াস জুনিয়র ছিলেন অনবদ্য। ভিনসিয়াসতে আটকাতে গিয়ে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন রোনাল্ড আরাওজো। ক্রুসের ফ্রি-কিক সার্জিনো ডেস্টের পিঠে লেগে জালে জড়ালে ২৮ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে মেসি ও ভালভার্দে উভয়ই পোস্টে বল লাগিয়েছেন।

দ্বিতীয়ার্ধে ডেস্টের পরিবর্তে আঁতোয়ান গ্রীজম্যানকে মাঠে নামান কোম্যান। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের স্বাভাবিক গতি নষ্ট হতে থাকে। ক্রুস ও বেনজেমা উভয়ই ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন। আলবার ক্রস থেকে গ্রীজম্যানের হেড পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। আলাবার আরো একটি প্রচেষ্টা কুর্তোয় ভেস্তে দেন। ম্যাচ শেষের ২০ মিনিট আগে জিদান একসাথে বেনজেমা, ভিনসিয়াস ও ক্রুসকে মাঠ থেকে উঠিয়ে নেন। তার আগে অবশ্য মিনগুয়েজার সুবাদে বার্সা এক গোল পরিশোধ করে। ম্যাচের শেষ মুহূর্তে মার্টিন ব্রেথওয়েইটকে কনুই দিয়ে আঘাতের অভিযোগে ফারলান্ড মেন্ডির বিপক্ষে পেনাল্টির জোড় আবেদন জানিয়েছিল বাসেলোনা। কিন্তু রেফারি গিল মানজানো তা নাকচ করে দেন। মিনগুয়েজাকে চ্যালেঞ্জের সুবাদে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন ক্যাসেমিরো। সেই ফাউল থেকে প্রাপ্ত ফ্রি-কিকে মেসির শটটি কুর্তোয়া সহজেই রুখে দেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add