for Add

পেলের নামে হচ্ছে না মারাকানা স্টেডিয়ামের নামকরণ

ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়াম ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের নামে নামকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে রিও ডি জেনিরো কর্তৃপক্ষ। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটকলার ‘কালোমানিক’ খ্যাত পেলের নামে ফুটবল বিশ্বের অন্যতম পুরনো ও জনপ্রিয় এই স্টেডিয়ামটির নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু সমর্থকদের তোপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে রিও ডি জেনিরো রাজ্য সরকার।

গত মার্চে রিও ডি জেনিরোর রাজ্য আইনসভায় মারাকানা স্টেডিয়ামের নাম বদলানোর প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। প্রস্তাব অনুযায়ী স্টেডিয়ামের নতুন নাম হবে ‘এডসন আরান্তেস দো নাসিমেন্তো- রেই পেলে স্টেডিয়াম’।

‘এডসন আরান্তেস দো নাসিমেন্তো’ হচ্ছে ৮০ বছর বয়সী পেলের পুরো নাম আর ‘রেই’ মানে ‘পর্তুগালের রাজা’। নামকরণ চূড়ান্ত হওয়ার আগে রিও ডি জেনিরোর রাজ্য গভর্নরের অনুমোদন প্রয়োজন ছিল। কিন্তু সেই সিদ্ধান্তে ভেটো দিয়েছেন রাজ্য গভর্নর ক্লডিও কাস্ত্রো।

প্রতিবাদকারীদের দাবী, রিওর বাসিন্দা নন এমন কারো নামে মারাকানার নামকরণ করা ঠিক হবে না। তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়েছেন পেলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ মারিও ফিলহোর নাতি জেরসন। ব্রাজিলের জার্সিতে ৩টি বিশ্বকাপজয়ী পেলে সান্তোসের হয়ে ভাস্কো দা গামার বিপক্ষে ১৯৬৯ সালে এই মারাকানায় ক্যারিয়ারের এক হাজারতম গোলটি করেন। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এছাড়া ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও হয় এখানেই।

বলা হয় মারাকানায় অনুষ্ঠিত উরুগুয়ে ও ব্রাজিলের মধ্যকার ১৯৫০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে প্রায় ২ লাখ মানুষ উপভোগ করেছেন। ম্যাচটিতে জয়ী হয়ে বিশ্বকাপের শিরোপা জেতার কৃতিত্ব দেখায় উরুগুয়ে। বর্তমানে অবশ্য এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৭৮ হাজার ৮৩৮।

শুরুতে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল মারিও ফিলহো নামের এক সাংবাদিকের নামে। ’৪০ এর দশকে এই স্টেডিয়াম নির্মাণের জন্য লবিং করেছিলেন তিনি। কিন্তু পরে মারাকানা নামের এলাকায় অবস্থিত হওয়ায় সেই নামেই পরিচিতি পায় স্টেডিয়ামটি। পেলে যেহেতু কখনই রিওতে বসবাস করেননি সে কারণেই সমালোচকরা তার নামে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি নামাঙ্কিতের ব্যাপারে ঘোর আপত্তি জানায়। পেলে মিনাস জেরাইসে জন্মগ্রহণ করলেও জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সাও পাওলোতে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add