for Add

উদ্বোধনী ম্যাচেই রোহিতের মুম্বাইকে হারালো কোহলির ব্যাঙ্গালুরু

মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়ে জয় দিয়ে ২০২১ আইপিএল শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সে সঙ্গে টানা ৯ বছর প্রথম ম্যাচ হারল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৩ থেকে ২০২১ – এই ৯ বছরে প্রথম ম্যাচ জেতেনি মুম্বাই। শুক্রবার চিপকে আরসিবি’র কাছে ২ উইকেটে হারল রোহিত অ্যান্ড কোং। ১৬০ রান তাড়া করে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বিরাটবাহিনী।

করোনা মধ্যেই আবার শুরু হলো আইপিএল। চেন্নাইয়ে দর্শকশূন্য চিপক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সবচেয়ে বেশিবার আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবং একবারও এই টুর্নামেন্ট না জেতা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সেয়ানে সেয়ানে টক্করের ম্যাচে অবশ্য শেষ হাসি হাসলেন বিরাট কোহলিই। হর্ষলের দুরন্ত বোলিং এবং এবিডির দুরন্ত ব্যাটিংয়ে দু’উইকেটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জিতল আরসিবি। ১৬০ রান তাড়া করতে নেমে অবশ্য জয়ের রান এল একেবারে শেষ বলেই। যা থেকে পরিষ্কার এবারও বেশ রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে আইপিএলে।

শুক্রবার ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট। যা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রিকেট ভক্তই মজা করেন। কেউ কেউ মজার মিম শেয়ার করেন। কারণ বিরাটের টস ভাগ্য খুবই খারাপ।

তবে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ক্রিস লিন শুরুটা ভালই করেছিলেন; কিন্তু ১৯ রান করেই ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান রোহিত। এরপর লিন-সূর্যকুমার দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। দু’জনে মিলে দ্বিতীয় উইকেটে ৭০ রানও যোগ করেন।

এক সময় মনে হচ্ছিল, মুম্বাইয়ের রান হয়তো ১৮০ অতিক্রম করে যাবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। লিন-সূর্যকুমারের জুটি ভাঙতেই মুম্বাইয়ের রানের গতি কমে যায়। ৩৫ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ক্রিস লিন। সূর্য আউট হন ৩১ রানে।

এই সময় হর্ষল প্যাটেলের হাত ধরেই ম্যাচে ফেরে আরসিবি। চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে প্রথম বোলার হিসেবে মুম্বাইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে নেওয়ার নজিরও গড়েন।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস। লিন-সূর্যকুমার আউট হওয়ার পর ঈশান কিষানই (২৮) কেবল রান পান দলের হয়ে। বাকিরা কেউই আর তেমন দাগ কাটতে পারেনি।

স্কোরবোর্ডে লক্ষ্যমাত্রা ১৬০। ব্যাঙ্গালুরুর ব্যাটিং লাইনআপে কোহলি, ম্যাক্সওয়েল, এবি ডি’ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান রয়েছেন। কিছুটা হলেও অ্যাডভান্টেজ নিয়েই রান তাড়া করতে নামে আরসিবি।

ফিল্ডিংয়ের সময় ডান চোখের নিচে আঘাত পেলেও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট। তবে সুন্দর (১০) কিংবা তিন নম্বরে নামা রজত পতিদার (৮) দ্রুত ফিরলেও বিরাট-ম্যাক্সওয়েল জুটি দ্রুতগতিতে রান তাড়া করতে থাকেন।

একসময় মনে হচ্ছিল সহজেই বিরাটরা জিতে যাবেন। কিন্তু মাত্র দু’ওভারের ব্যবধানে আচমকাই ফিরে যান দু’জনেই। বিরাট আউট হন ৩৩ রান করে। জানসেনের ওভারে আবার আউট হয়ে যান ম্যাক্সওয়েল (৩৯) এবং শাহবাজ আহমেদ (১)।

এই সময় রীতিমতো চাপেও পড়ে যায় আরসিবি। শেষপর্যন্ত রক্ষাকর্তা হয়ে দেখা দেন সেই এবি ডি’ভিলিয়ার্সই। কার্যত একার কাঁধেই আরসিবিকে আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় এনে দিলেন তিনি। করলেন ৪৮ রান। তাও আবার মাত্র ২৭ বলে। যদিও দু’বল বাকি থাকতেই রান আউট হয়ে ফিরতে হয় তাকে। তবে তাতে আরসিবির জয় আটকায়নি। সেই হর্ষলই শেষ বলে দলের হয়ে জয়সূচক রানটি করেন।

এদিকে, ম্যাচ হারার পাশাপাশি হার্দিক পাণ্ডিয়ার চোটও কিন্তু এদিনের পর চিন্তায় রাখবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কারণ এদিন এক ওভারও বোলিং করতে দেখা যায়নি হার্দিককে। ম্যাচ চলাকালীনই ডান হাতে চোট পান তিনি। তবে সেই চোট কতটা গুরুতর, সে ব্যাপারে মুম্বাই শিবিরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Tags: , , , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add