for Add

লিভারপুলকে অসহায় বানিয়ে এগিয়ে গেল রিয়াল

ঘরের মাঠে দুই মূল ডিফেন্ডার সার্জিও রামোস কিংবা রাফায়েল ভারানে কেউ ছিল না। তবুও রিয়াল মাদ্রিদকে টলাতে পারেনি লিভারপুল। তিন বছর আগে হারের প্রতিশোধ নেয়ার যে মহা সুযোগ ছিল তাও নিতে পারেনি। উল্টো লিভারপুলকে বড় ব্যবধানে হারিয়ে সেমির পথে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ।

তবে, প্রতিপক্ষের মাঠে একটি গোল পাওয়ায় ফিরতি লেগে ইয়ুর্গেন ক্লপের দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা টিকে আছে ভালোমতোই। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা।

ভিনিসিয়ুস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। মোহামেদ সালাহর গোলে লিভারপুল ম্যাচে ফেরার আভাস দিলেও কিছুক্ষণ পর আবার ব্যবধান বাড়িয়ে নেন ভিনিসিয়ুস।

২০১৭-১৮ আসরের ফাইনালে গোলরক্ষক লরিস কারিয়ুসের ভুলে দুটি গোল হজম করেছিল লিভারপুল। শেষ পর্যন্ত তারা হেরেছিল ৩-১ গোলে। হ্যাটট্রিক শিরোপা জিতেছিল রিয়াল।

মূল দুই সেন্ট্রাল ডিফেন্ডার সার্জিও রামোস ও রাফায়েল ভারানেকে ছাড়া খেলতে নামা রিয়ালের রক্ষণভাগকে প্রথমার্ধে কোনো পরীক্ষাই নিতে পারেনি লিভারপুল। উল্টো তাদের ভঙ্গুর রক্ষণে শুরু থেকেই চাপ বাড়ায় স্বাগতিকরা।

প্রথম ১৫ মিনিটে দুটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে তারা। দ্বিতীয় মিনিটে করিম বেনজেমা গোলরক্ষক বরাবর শট নেওয়ার পর ভিনিসিয়ুসের দূরের পোস্টে নেওয়া হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

গোলের অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি রিয়ালের। ২৭তম মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের রক্ষণ অনেকখানি সামনে উঠে আছে- সেটা দেখে নিজেদের ডি-বক্সের কাছাকাছি জায়গা থেকে উঁচু করে বল বাড়ান টনি ক্রুস। দুই ডিফেন্ডারের মাঝে বুক দিয়ে বল নামিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়ালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন ভিনিসিয়ুস, ২০ বছর ২৬৮ দিন বয়সে। তালিকার শীর্ষে আছেন রাউল গনজালেস; ১৯৯৬ সালের মার্চে জুভেন্টাসের বিপক্ষে ১৮ বছর ২৫৩ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

রক্ষণের ভুলে ৩৬তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। এই গোলেও জড়িয়ে ক্রুস। জার্মান মিডফিল্ডারের লম্বা উঁচু করে বাড়ানো বল হেডে ক্লিয়ার করতে গিয়ে দিশাহীনভাবে নিজেদের ডি-বক্সে বাড়ান ট্রেন্ট-অ্যালেকজান্ডার আর্নল্ড। সুযোগ বুঝে ছুটে গিয়ে প্রথম টোকায় আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে সামনে বাড়িয়ে দ্বিতীয় টোকায় বল জালে পাঠান আসেনসিও।

নিজেদের ভুলে বিরতির আগে আবারও বিপদে পড়তে বসেছিল লিভারপুল। তরুণ ডিফেন্ডার ওজান কাবাকের ভুলে বল ধরে ডান দিক থেকে কোনাকুনি শট নেন আসেনসিও। পা দিয়ে কোনোমতে বলের দিক পাল্টে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষকের অ্যালিসন।

প্রথমার্ধে লিভারপুলের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। রিয়ালের ৯ শটের মধ্যে যেখানে চারটি ছিল লক্ষ্যে, সেখানে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি ক্লপের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য বেশ গোছালো ফুটবল খেলতে থাকে তারা। ধারাবাহিকতায় ৫১তম মিনিটে ব্যবধান কমায় দলটি। দিয়োগো জোটার শট মদ্রিচের পায়ে লেগে গতি হারিয়ে যায় সালাহর কাছে। মিশরের এই ফরোয়ার্ডের শটে তেমন গতি ছিল না, বলে হাতও লাগিয়েছিলেন গোলরক্ষক থিবো কুর্তোয়া। কিন্তু বল ঠিকই খুঁজে পায় ঠিকানা।

৬৫তম মিনিটে আবারও নিজের সামর্থ্য দেখান ভিনিসিয়ুস এবং স্কোরলাইন হয় ৩-১। ডান দিক থেকে মদ্রিচের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তরুণ এই ফরোয়ার্ড। বলে তেমন গতি ছিল না, নাগালের বাইরেও নয়, তাই দায় এড়াতে পারবেন না আলিসন।

শেষ ১৫ মিনিটে রক্ষণাত্মক কৌশল নেয় জিনেদিন জিদানের দল। চাপ বাড়ায় লিভারপুল। তবে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

অপেক্ষা এখন ফিরতি পর্বের লড়াইয়ের। অ্যাওয়ে গোলের সুবিধা কাজে লাগিয়ে আগামী ১৪ এপ্রিল অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ভিষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া দলটির ঘরোয়া ফুটবলে সব শিরোপার আশাই শেষ হয়ে গেছে। একমাত্র সম্ভাবনা বেঁচে আছে এই চ্যাম্পিয়ন্স লিগে।

Tags: , , , , , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add