for Add

শ্রীলঙ্কা সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করবে বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১২ এপ্রিল দেশ ত্যাগ করবে জাতীয় দল। মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। যা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার কথা ছিল বিসিবির। তবে নিউজিল্যান্ড সিরিজের পরই শ্রীলঙ্কা সিরিজ থাকায় কেন্দ্রীয় চুক্তির তালিকা পরে প্রকাশ করার সিদ্বান্ত নেয়া হয়।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা এই বছরের জন্য চুক্তির তালিকা এখনও ঘোষণা করিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি সিরিজের পর আমরা ঘোষণা করবো। নিউজিল্যান্ড সিরিজের পর এই বিষয় নিয়ে বসতে চেয়েছিলাম কিন্তু শ্রীলঙ্কা সিরিজটি সামনে থাকায় আমাদের তারিখ পিছিয়ে দিতে হয়েছে।’

গেল বছরের মার্চে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করেছিল বিসিবি। প্রথমবারের মতো লাল বল ক্রিকেট (টেস্ট ক্রিকেট) এবং সাদা বল ক্রিকেটের (ওডিআই এবং টি-টোয়েন্টি) জন্য আলাদা চুক্তি দেয়া হয়েছিল। ১৬ জন খেলোয়াড়কে চুক্তিতে রাখা হয়েছিল।

সাতজন খেলোয়াড় তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন। তারা হলেন তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

টেস্ট অধিনায়ক মোমিনুল হক, নাইম হাসান, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে শুধুমাত্র লাল বলের চুক্তিতে রাখা হয়েছিল।

মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাইম শেখকে সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছিল।

কেন্দ্রীয় চুক্তি না থাকার ইচ্ছা গেল বছরই বোর্ডকে জানিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিষেধাজ্ঞার কারণে চুক্তিতে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এ বছর চুক্তিতে ফিরবেন সাকিব।

আইপএলের কারণে শ্রীলঙ্কা সিরিজ থেকে সাকিব সরে যাওয়ায় অসন্তুষ্ট মনে হয়েছিল বিসিবিকে। ঐ সিদ্বান্তের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ফরম্যাট পছন্দ সর্ম্পকে ক্রিকেটারদের কাছ থেকে লিখিত বক্তব্য নেয়া হবে।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add