for Add
বাসস : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১৫:১০:৫৫

সেভিয়ার কাছে পরাজিত হয়ে লা লিগায় আবারো পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ। রোববার দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা সেভিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। এর ফলে শিরোপা প্রত্যাশী দলটি এখন লড়াইয়ে টিকে থাকতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হুমকির মুখে পড়ল।
র্যামন সানচেজ পিজুয়ানে সেভিয়ার হয়ে ৭০ মিনিটে জয়সূচক গোল করেন মার্কোস অ্যাকুনা। মৌসুমের বাকি ম্যাচগুলোতে আবারো পরাজিত হলে শীর্ষ অপর দুই দল রিয়াল ও বার্সেলোনার সামনে সুযোগ থাকবে অ্যাথলেটিকোর কাছ থেকে শিরোপার সুযোগ ছিনিয়ে নেবার।
শনিবার এইবারকে পরাজিত করে রিয়াল মাদ্রিদ এখন প্রতিবেশীদের থেকে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। সোমবার ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদকে পরাজিত করতে পারলে চার পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনায় এগিয়ে যেতে পারবে।
এর অর্থ হচ্ছে হঠাৎ করেই মৌসুমের শেষে এসে স্পেনের শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে ও একইসাথে উন্মুক্ত হয়ে গেছে। মাত্র দুই মাস আগে অ্যাথলেটিকো এক ম্যাচ হাতে রেখে বার্সা ও মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে শীর্ষস্থানটি ধরে রেখেছিল। এরপর থেকে তারা ১২ ম্যাচে মাত্র চারটি জয় তুলে নেয়। ইতোমধ্যেই চেলসির কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে দিয়েগো সিমিওনের দল। এখন ঘরোয়া লিগের শিরোপা জয়ও অনিশ্চিত হয়ে পড়েছে।
For add
For add
For add
For add
for Add