for Add

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জয় দিয়ে শুরু

অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী পাকিস্তান। ১০৩ রান করে ম্যাচের সেরা বাবর।

সেঞ্চুরিয়নে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পাকিস্তান। ব্যাট হাতে নেমে ৫৫ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ১১৬ রান যোগ করে পরিস্থিতি সামলে উঠেন রাসি ভ্যান ডার ডুসেন ও ডেভিড মিলার। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি তুলে থামেন মিলার। ৫৬ বলে ৫০ রান করেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া ডুসেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলে ১৩৪ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ১২৩ রান করেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করা খেলোয়াড় হিসেবে নাম তুললেন ডুসেন। তার এমন নান্দনিক ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ ২টি করে উইকেট নেন।

২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ওপেনার ইমাম উল হক ও বাবর। ১৮১ বলে ১৭৭ রানের জুটি গড়েন তারা।

ইমাম ৭০ রানে আউট হন। তবে ওয়ানডে ক্যারিয়ারের ৭৬তম ইনিংসে ১৩তম সেঞ্চুরির দেখা পান বাবর। দ্রুত ১৩তম সেঞ্চুরিতে রেকর্ডের মালিকও হন তিনি।

এরপর মোহাম্মদ রিজওয়ান ৪০ ও শাদাব খান ৩৩ রান করে পাকিস্তানের জয়ের পথ সহজ করে তোলেন। তারপরও শেষ বলে গিয়ে জয় পেতে হয় পাকিস্তানকে।
দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ৪টি ও আন্দিলে ফেলুকুওয়াও ২টি উইকেট নেন।

আগামীকাল জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add