for Add

শ্রীলঙ্কার সামনে কঠিন লক্ষ্য দিল ওয়েস্টইন্ডিজ


প্রথম ইনিংসে ভালো লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে খেলল প্রত্যাশামাফিক। এক প্রান্তে স্বভাবসুলভ ধীরস্থির ব্যাটিং করলেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তার দৃঢ়তা কাজে লাগিয়ে অন্য প্রান্তে ওয়ানডে ঢঙে খেললেন কাইল মেয়ার্স ও জেসন হোল্ডার। ফলে রানের চাকা সচল রেখে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল ক্যারিবিয়ানরা।

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে লঙ্কানদের প্রথম ইনিংস থামে ২৫৮ রানে। এতে উইন্ডিজ পায় ৯৬ রানের বড় লিড। দ্বিতীয় ইনিংসে তারা ৪ উইকেটে ২৮০ রান তুলে করে ইনিংস ঘোষণা। এরপর ৩৭৭ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা দিন শেষ করে বিনা উইকেটে ২৯ রানে।

শুক্রবার ম্যাচের শেষদিনে জয়ের জন্য সফরকারীদের চাই আরও ৩৪৮ রান। উইকেটে আছেন লাহিরু থিরিমান্নে ১৭ রানে। তার সঙ্গী অধিনায়ক দিমুথ করুনারত্নে খেলছেন ১১ রানে।

চতুর্থ দিন সকালে ৮ উইকেটে ২৫০ রান নিয়ে খেলতে নামা লঙ্কানদের এগোতে দেননি কেমার রোচ। ৮ রানের মধ্যে বাকি ২ উইকেট শিকার করেন এই পেসার। পাথুম নিশানকা হাফসেঞ্চুরি তুলে আউট হন ৫১ রানে। তার ১৩১ বলের ইনিংসে ছিল ৪টি চার।

সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা উইন্ডিজের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার জন ক্যাম্পবেল। এনক্রুমা বনারের চোটে তিনে উঠে আসা জার্মেইন ব্ল্যাকউডও সুবিধা করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে ব্র্যাথওয়েট ও মেয়ার্সের ৮২ রানের জুটিতে উবে যায় সব অস্বস্তি।

চতুর্থ উইকেটেও আরেকটি ভালো জুটি পায় স্বাগতিকরা। হোল্ডারকে নিয়ে ব্র্যাথওয়েট যোগ করেন ৮৭ রান। প্রয়োজন অনুসারে পরের জুটি উপহার দেয় আগ্রাসী ব্যাটিং। হোল্ডার ও জশুয়া ডা সিলভা ৪২ বলে গড়েন অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি। তাতে ফুলেফেঁপে ওঠে ক্যারিবিয়ানদের লিড।

নিজস্ব ঘরানায় খেলে ব্র্যাথওয়েট ১৯৬ বলে ৪ চারে করেন ৮৫ রান। মেয়ার্সের ব্যাট থেকে আসে ৭৬ বলে ৫৫ রান। তার ইনিংসে বাউন্ডারি ৮টি। হোল্ডার ৭ চারে ৭১ রান করেন ৮৮ বলে।

লাসিথ এম্বুলদেনিয়ার অনুপস্থিতি বেশ ভোগায় লঙ্কানদের। ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। একটি ওভারও হাত ঘোরাতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তাতে মাত্র তিন বিশেষজ্ঞ বোলার নিয়ে কাজ চালাতে হয় সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৫৪

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: (আগের দিন ২৫০/৮) ১০৭ ওভারে ২৫৮ (নিশানকা ৫১, এম্বুলদেনিয়া ৫*, বিশ্ব ০; রোচ ৩/৫৮, গ্যাব্রিয়েল ১/৩৭, জোসেফ ২/৬৪, হোল্ডার ২/৩৯, মেয়ার্স ১/১০, ব্ল্যাকউড ১/১৬)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ৭২.৪ ওভারে ২৮০/৪ (ডি.) (ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ১০, ব্ল্যাকউড ১৮, মেয়ার্স ৫৫, হোল্ডার ৭১, জশুয়া ২০; লাকমল ২/৬২, বিশ্ব ০/৪৯, ধনাঞ্জয়া ০/৮১, চামিরা ২/৭৪)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৩৭৭) ৯ ওভারে ২৯/০ (থিরিমান্নে ১৭, করুনারত্নে ১১; রোচ ০/১৮, হোল্ডার ০/৩, কর্নওয়াল ০/৮)।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add