for Add

মুকিদুল-নাসিরের নৈপুণ্যে রংপুরের অনায়াস জয়

ক্যারিয়ারসেরা বোলিংয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষদিনে বাকি আনুষ্ঠানিকতা সারলেন ব্যাট হাতে ছন্দে থাকা নাসির হোসেন। খুলনা বিভাগকে উড়িয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে প্রথম জয় পেল রংপুর বিভাগ।

বৃহস্পতিবার প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডে অনায়াস জয় পেয়েছে স্বাগতিকরা। রংপুর ক্রিকেট গার্ডেনে তারা খুলনাকে হারিয়েছে ৭ উইকেটে। আগের দিনের বিনা উইকেটে ১৬ রান নিয়ে খেলতে নেমেছিল রংপুর। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১০১ রান। নাসিরের মারমুখী ইনিংসে সবুজ ঘাসে ঢাকা উইকেটে সে সমীকরণ সহজেই মিলিয়ে ফেলে তারা।

এদিন সকালে চতুর্থ বলে ওপেনার নবীন ইসলামকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন আবদুল হালিম। থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার জাহিদ জাভেদও হন তার শিকার। এরপর তানবীর হায়দারকে ফেরান রবিউল ইসলাম রবি। ফলে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বসে রংপুর।

তবে লক্ষ্য বড় না হওয়ায় প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি জাতীয় লিগের শিরোপাধারী খুলনা। উইকেটে গিয়েই তাদের উপর চড়াও হন নাসির। সোহরাওয়ার্দী শুভর সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

নাসির অপরাজিত থাকেন ৪৮ রানে। ৪৪ বলের ইনিংসে তিনি মারেন ৭ চার ও ২ ছক্কা। তার সঙ্গী শুভ খেলেন ৬৮ বলে ১৮ রানের ইনিংস। জাহিদের ব্যাট থেকে আসে ৫১ বলে ৩৭ রান। মুকিদুল দুই ইনিংস মিলিয়ে ১৩১ রানে ১২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা প্রথম ইনিংস: ২২১
রংপুর প্রথম ইনিংস: ৩৬৪
খুলনা দ্বিতীয় ইনিংস: ২৫৯

রংপুর দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ১১৭, আগের দিন ১৬/০) ৩৩.৩ ওভারে ১২০/৩ (জাহিদ ৩৭, নবীন ১, সোহরাওয়ার্দী ১৮, তানবীর ১০, নাসির ৪৮; মাসুম ০/২৪, হালিম ২/৩১, নাহিদুল ০/৯, রবি ১/৩৩, মিনহাজুর ০/৬, টিপু ০/১০, ইমরুল ০/৬)।

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুকিদুল ইসলাম।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add