for Add

বাংলাদেশ গেমসে ২৬ রানে অলআউট সাউথজোন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ক্রিকেটে শুভ সূচনা করেছে বরেন্দ্র নর্থজোন। ১ এপ্রিল, বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে ২১১ রানের বড় ব্যবধানে চন্দ্রদ্বীপ সাউথজোনকে হারায় বরেন্দ্র নর্থজোন।

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বরেন্দ্র নর্থজোন ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিনহাজুল হাসান। ১০৬ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ৭ বাউন্ডারিতে। মিসবাহ আহমেদ ৩৮ রানে অপরাজিত ছিলেন। জাহিদুল হক ৩৬, নাঈম আহমেদ ৩১, আরাফাত ইসলাম ২৬ রান করেন।

চন্দ্রদ্বীপ বোলারদের মধ্যে নুরুল হাসান, হাসিব হাওলাদার, শাহরিয়ার সাকিব দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কাজী আল আমিন এক উইকেট নেন।

২৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে চন্দ্রদ্বীপ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ফাহিম হাবিবের পেসের সামনে দাঁড়াতেই পারেননি চন্দ্রদ্বীপের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৯.৪ ওভারে ২৬ রান তুলে অলআউট হয় চন্দ্রদ্বীপ সাউথজোন। ৫ ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। দলের পক্ষে ৯ সর্বোচ্চ রান করেছেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান।

বরেন্দ্র নর্থজোনের বোলারদের মধ্যে একাই ৬ উইকেট নিয়েছেন ফাহিম হাবিব। ৫ ওভারে ১৪ রান খরচ করেন এ পেসার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে ফাহিম হাবিবের হাতে। বাকি তিনটি উইকেট নিয়েছেন সজিব আহমেদ।

ম্যাচের আগে বেলুন উড়িয়ে গেমসের পুরুষ ক্রিকেটের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর হোসেন খান আলো।

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add