for Add

বর্নিল আয়োজনে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। ১ এপ্রিল, বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করেন।

গেমসের মশাল প্রজ্জ্বলন করেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ সালের এসএ গেমসের জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলা। এ্যাথলেটদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আরচার রোমান সানা। জাজ ও বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করেন কামরুন নাহার হিরু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও দেশের সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হচ্ছে এবারের গেমস।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বাবা খেলাধুলা পছন্দ করতেন, আমার সহোদর ছিল ক্রীড়াবিদ। বিশ্ব দরবারে ক্রীড়াবিদরা দেশের দূত। দুটি বিশেষ উপলক্ষ্য এ গেমস আয়োজিত হচ্ছে। আমি আশাকরবো, ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট করোনা সংক্রমণ বিষয়ে সজাগ থাকবে।’

৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ এ্যাথলেট গেমসে অংশগ্রহণ করছেন। ৩৭৮ ইভেন্টে মোট পদকসংখ্যা ১২৭১। গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) দেশব্যপী এ আয়োজনকে ছড়িয়ে দেয়ার উদ্যেগ নিয়েছে। ৭ বিভাগীয় শহরসহ ২৯ ভেন্যুতে এ গেমসের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

উদ্বোধীন অনুষ্ঠানে বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর নাম ছাড়া বাংলাদেশ অসম্পুর্ণ থাকবে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও দেশের সূবর্ণ জয়ন্তীতে আমরা এ গেমস আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন সংগঠকই নয়, ক্রীড়াবিদও ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার নেতৃত্বে আমরা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিচ্ছি।’

বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘এবারের গেমস সকল বিভাগীয় শহর ও ঢাকাসহ ২৯টি ভেন্যুতে আয়োজিত হচ্ছে। ক্রীড়াবান্ধন মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আজকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরোও বলেন, ‘আমি আশাবাদী সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও আমার সহকর্মীবৃন্দ, জাতীয় ক্রীড়া পরিষদ, অ্যাসোসিয়েশন, ক্রীড়ামোদি দর্শক ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাফল্য মন্ডিত হবে।’

Tags: , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add