for Add

নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ

আগামী ১৯ এপ্রিল উয়েফার সভায় ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে আমূল পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিবে কার্যনির্বাহী কমিটি, এমন তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

গত সপ্তাহে ইউরোপীয়ান লিগের পক্ষ থেকেও পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে। উয়েফা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে চলতি সপ্তাহের কার্যনির্বাহীর কমিটির সভায় পুরো পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এবং পুরো পরিবর্তনের বিষয়ে পরবর্তীতে চূড়ান্ত ঘোষণা আসবে।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘২০২৪ প্রতিযোগিতার ফরম্যাট নিয়েই মূল আলোচনা হবে। আর এ সংক্রান্ত যেকোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন আগামী ১৯ এপ্রিল উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হবে।‘

১৯ তারিখের সভায় দেরিতে শুরু হওয়া ইউরো ২০২০ আয়োজন নিয়েও আলোচনা হবে। এবারই প্রথমবারের মত ইউরোপের ১২টি শহরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও কোভিড-১৯ মহামারীর কারণে সবগুলো ভেন্যুতে আদৌ দর্শক প্রবেশের অনমুতি দেয়া যাবে কিনা সেই বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পাবে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তনের মধ্যে মূল হচ্ছে গ্রুপ পর্বে ক্লাবের সংখ্যা ৩২ থেকে ৩৬‘এ উন্নীত করা। বর্তমান ফরম্যাট অনুযায়ী আট গ্রুপে চারটি করে দল অংশ নেয়। এর পরিবর্তে ‘সুইস পদ্ধতি‘ অনুসরণ করে সিঙ্গেল পুল ভিত্তিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। যে কারণে বর্তমানের ৬টি থেকে বাড়িয়ে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। সাধারণত দাবায় ব্যবহৃত এই পদ্ধতিতে কোন দলই এক দলের সাথে একটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেনা। সিঙ্গেল পুলে শীর্ষ আটটি দল শেষ ১৬‘র নক আাউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, তলানির ১২টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। তবে নবম ও ২৪তম স্থানে থাকা দলদুটো নক আউট পর্বের শেষ দল হিসেবে দুই লেগের প্লে-অফে অংশ নিবে।

নক আউট পর্ব অবশ্য বর্তমান ফরম্যাট অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরিবর্তনের মূল লক্ষ্য হচ্ছে একটি ক্লাব অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ফাইনালে পৌঁছানো দল দুটো অন্তত ১৭টি ম্যাচ খেলতে পারবে। বর্তমান ফরম্যাটে তারা খেলে ১৩টি ম্যাচ। সব মিলিয়ে এর ফলে ম্যাচ সংখ্যা ১২৫ থেকে বেড়ে দাঁড়াবে ২২৫। গ্রুপ পর্বে ৯৬ থেকে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮০।

Tags: , , , , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add