for Add

চার বছর পর সুইডেন জাতীয় দলে ইব্রাহিমোভিচ

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে চার বছর পর সুইডেন জাতীয় দলে ফিরেলেন এসি মিলানের অভিজ্ঞ ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ। স্বাভাবিকভাবেই এই ফিরে আসাটা খুব একটা সহজ ছিল না ইব্রার জন্য। যে কারণে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এই তারকা স্ট্রাইকার।

৩৯ বছর বয়সী ইব্রা ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু বিদায় জানানোর সিদ্ধান্ত নেবার পরও তার মনে আশা ছিল সুইডিশ দল তাকে আবারো জাতীয় দলে ডাকবে এবং তিনি বিশ্ব ফুটবলে ফিরে আসবেন। আর তার সেই আশা পূরণ করেছেন সুইডেনের বর্তমান কোচ জেনি এ্যান্ডারসন। প্রথমবারের মত জাতীয় দলের একজন সদস্য হিসেবে চার বছর পর নিজের সেই অনুভূতির কথা সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে বলতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ইব্রা। এ সময় তার পাশে কোচ এ্যান্ডারসন ছিলেন।

সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ জাতীয় দলের জার্সি গায়ে ১১৬ ম্যাচে ৬২ গোল করেছেন। ২০২০ সালের শেষের দিকে এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে জাতীয় দলে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরপরই এ্যান্ডারসন দ্রুত মিলানে উড়ে গিয়ে সাবেক অধিনায়ককে দলে ফেরানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করেন। ইব্রা বলেন, ‘একজন ফুটবলার হিসেবে জাতীয় দলে খেলার মত বড় কিছু আর হতে পারে না। জাতীয় দল থেকে চলে যাবার পরও আমি সব সময়ই তাদের খেলা অনুসরণ করেছি। ভিতরে ভিতরে আমার মনে হয়েছে আমি যদি দলকে সহযোগিতা করতে পারতাম তাহলে ভাল লাগত। জাতীয় দলের জন্য, দেশের জন্য কিছু করার তাগিদ সবসময়ই অনুভব করেছি।’

যদিও কোচ এ্যান্ডারসনের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে ইব্রার। অতীতে তাদের এই বিরোধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। ইব্রা বলেন, ‘অবশ্যই এখানে যে কোন একজন দায়ী নয়। একজন খেলোয়াড় কি চায় ও একজন কোচ কি চায় তা পারষ্পরিক সমঝোতার ভিত্তিতেই সমাধান করা উচিত। এখন আমার সামনে সুযোগ এসেছে আবারো দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার। আমি দারুণভাবে সম্মানিতবোধ করছি। কিন্তু বিষয়টি হচ্ছে শুধুমাত্র অনুভূতি প্রকাশ নয়, সত্যিকার অর্থেই দেশকে কিছু দেবার জন্যই এখানে ফিরে এসেছি। কোচ ও সতীর্থদের জন্য ও পুরো দেশের জন্য আমি ফলাফল এনে দিতে চাই। কথা বলে কিছু হবে না, মাঠে তার প্রমাণ দিতে হবে।’

বৃহস্পতিবার জর্জিয়ার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে সুইডেন তাদের বিশ্বকাপ বাছাইপর্বে মিশন শুরু করবে। তিনদিন পর দ্বিতীয় ম্যাচে কসভো সফরে যাবে। এরপর এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add