for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০২১, মঙ্গলবার, ৫:৫৯:৫৬

নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মঙ্গলবার বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক টিম একে অপরের মুখোমুখি হচ্ছে। নেপালের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী উদ্বোধনী ম্যাচে ২৩ মার্চ বাংলাদেশ ও কিরগিজস্তান মোকাবিলা করবে। এর পর বাংলাদেশ ২৭ মার্চ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে। তার আগে নেপাল-কিরগিজস্তান ম্যাচটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৯ মার্চ ফাইনালে মোকাবিলা করবে।
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত এ টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই প্রাইজমানি ঘোষণা করেছে। চ্যাম্পিয়ন দল ৫,০০০ মার্কিন ডলার, রানার্সআপ ৩,০০০ মার্কিন ডলার, বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ৫০০ মার্কিন ডলার এবং প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২৫০ মার্কিন ডলার পুরষ্কার দেয়া হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিরগিজস্তান অলিম্পিক টিমের বিপক্ষে মাঠে নামার আগে সর্বশেষ সোমবার শেষ মুহূর্তের অনুশীলনে নিজের ভুলক্রুটিগুলো শুধরিয়ে নিয়েছে। একই সাথে এদিন ২৩ সদস্যের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।
লাল-সবুজ জার্সীধারীরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই হিমালয়কন্যার দেশে অবস্থান করছেন। কিন্তু কোচ জেমি ডে বলছেন আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ভাল করার প্রত্যয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। খেলোয়াড়রা অবশ্য নেপাল পৌছার পর থেকেই কঠোর অনুশীলনে রয়েছেন।
এদিকে টুর্নামেন্ট শুরুর একদিন আগে নেপাল পৌঁছে জামাল ভূঁইয়াও শেষ মুহূর্তে দশরথে ঘাম ঝরিয়েছেন। তার উপস্থিতি দলকে ভীষণ চাঙা করেছে। কেননা বাংলাদেশ দল যখন নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নেপাল যায় তখন জামাল ভূঁইয়া কলকাতা মোহামেডানের হয়ে ইন্ডিয়ান লিগ নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে টুর্নামেন্ট শুরুর আগের দিন তিনি কাঠমান্ডু পৌঁছান।
বাংলাদেশের জন্য আজ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কিরগিজস্তান অলিম্পিক টিমের বিপক্ষে জয় পেলে বাংলাদেশের জন্য ফাইনালের পথ অনেকটাই সহজ হবে। কিন্তু হেরে গেলে টুর্নামেন্টে টিকে থাকাই কঠিন হবে। কেননা পরেই ম্যাচেই স্বাগতিক নেপালের বিপক্ষে লড়তে হবে। যারা ঘরের মাঠে সবসময়ই ফেবারিট। কাজেই কিরগিজস্তানের সাথে বাংলাদেশের জয়টা জরুরিই বটে।
For add
For add
For add
For add
for Add