for Add

শ্রীলঙ্কা সফরে না থাকার ব্যাখা দিলেন সাকিব

ভারতে অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাল প্রস্তুতি নিতেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে সরে যাওয়ায় সাকিবকে নিয়ে গুঞ্জন উঠে। তিনি টেস্ট খেলতে চান না। তবে এটি সঠিক ব্যাখা ছিল না। তাকে দোষারোপ করা হয়েছে বলে মনে করেন তিনি।

একটি ক্রিকেট ওয়েবসাইটে লাইভ সেশনে সাকিব বলেন, ‘এটা ঠিক নয় যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাইনি। যারা বলছে যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই না, বিসিবিকে আমি যে চিঠিটি লিখেছি তা সম্ভবত তারা সঠিকভাবে পড়েনি।’

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে যাবার জন্য বিসিবির কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন। ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, সাকিব টেস্ট ক্রিকেট খেলতে চান না। আকরাম ওমন মন্তব্যের পর সাকিবকে সমালোচনা শুরু হয়।

সাকিব বলেন, ‘আকরাম ভাই বিশেষ করে বারবার বলেছেন যে আমি টেস্ট খেলতে চাই না। একটি সাক্ষাৎকারে এটি আবার বলেছেন তিনি। আমার ধারণা, তিনি চিঠিটি কখনও পড়েনি। মানুষের স্পষ্ট ধারণা থাকা উচিত, ঐ সময় ওয়ানডে নির্ধারিত থাকলেও আমি আইপিএল খেলতে চেয়েছিলাম।’

সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে এবং আইপিএলের কয়েক মাস পর সেটি অনুষ্ঠিত হবে। তাই আরও ভাল প্রস্তুতির জন্য এটি বড় একটি সুবিধা। আমি আমার সতীর্থদের সাথেও আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পারি।’ আইপিএলে খেলার অনুমতি দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাকিব।

তবে সাকিব মনে করেন আইপিএল চলাকালীন টেস্ট সিরিজ রাখা উচিত হয়নি বিসিবির। তিনি বলেন, বিশ্বের অন্যান্য বোর্ডগুলোকে দেখুন – তারা আইপিএল চলাকালীন কোন টেস্ট সিরিজ রাখে না। আইপিএল চলাকালীন আমরাই টেস্ট সিরিজ খেলছি। অন্যান্য বোর্ড ইতোমধ্যে তাদের খেলোয়াড়দের আইপিএল খেলার অনুমতি দিয়েছে। সূত্র : বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add