for Add

বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো, পেলের অভিনন্দন

অফিসিয়াল ম্যাচে নিজের গোলের রেকর্ড ভাঙ্গার কারণে জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

রোনাল্ডো রোববার সিরি-এ লিগে কালিয়ারির বিপক্ষে জুভেন্টাসের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন। এর মাধ্যমে ক্যারিয়ারে তার সর্বমোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৭০। এই ম্যাচের পরপরই ৩৬ বছর বয়সী রোনাল্ডো তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২৭০ মিলিয়ন ফলোয়ার্সদের উদ্দেশ্য করে নতুন রেকর্ড গড়ার দাবী জানান।
গত ২ মার্চ তিনি পেলের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ৭৬৭ গোল স্পর্শ করেছিলেন।

রোনাল্ডো লিখেছেন, ‘ক্যারিয়ারে এই গোলগুলো করতে পেরে আমি আজ দারুণ আনন্দিত ও একইসাথে গর্বিত। এখন আমি বিশ্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছি। এক্ষেত্রে আমি পেলের রেকর্ডকে ছাড়িয়ে গেছি, যা কখনো স্বপ্নেও চিন্তা করিনি।’

৮০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘অফিসিয়াল ম্যাচে গোলের রেকর্ড ভাঙ্গার জন্য অভিনন্দন। আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার খেলা দেখতে আমি ভালবাসি এবং এটা কারো কাছে এখন আর গোপন নেই। শুধুমাত্র একথা ভেবে কষ্ট পাচ্ছি যে আজ আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারছি না। ক্রিস্টিয়ানো, জীবনটা একটি একক যাত্রা, প্রত্যেকেই তার নিজ নিজ যাত্রাপথ ঠিক করে নেয়। আর তুমি যে চমৎকার যাত্রা নিজের জন্য তৈরি করে নিয়ছো তা দেখতেও ভাল লাগে।’

একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে পেলের। সব মিলিয়ে তিনি ক্যারিয়ারে ১২৮৩টি গোল করেছেন, যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে।

রোনাল্ডোর এই গোলগুলোর মধ্যে ৬৬৮টি ক্লাব গোলও রয়েছে। যার মধ্যে পাঁচটি লিসবন স্পোর্টিংয়ের হয়ে, ১১৮টি ম্যানচেস্টার ইউনাইটেডের, ৪৫০টি রিয়াল মাদ্রিদের ও ৯৫টি রয়েছে জুভেন্টাসের জার্সি গায়ে। পর্তুগাল জাতীয় দলের হয়ে করেছেন ১২০ গোল।
যদিও কিছু কিছু গণমাধ্যম চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকানের ৮০৫ গোলকে রোনাল্ডো ও পেলের থেকে এগিয়ে রেখেছেন। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোমারিও দাবী জানিয়েছেন ক্যারিয়ারে তিনি ১ হাজার গোল করেছেন। যার মধ্যে অনানুষ্ঠানিক ম্যাচও রয়েছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add