for Add

টি-টোয়েন্টি ফরম্যাটে মে মাসে শুরু হবে ডিপিএল

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫০ ওভারের পরিবর্তে আগামী ৬ মে থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ক্রিকেট কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান দুই দফায় অনুষ্ঠিত হবে লিগটি।

প্রথমত ৬-১০ মে পর্যন্ত চলবে লিগের প্রথম অংশ এবং ঈদুল ফিতরের ছুটি ও শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এটি ২৫ দিন বন্ধ থাকবে। শ্রীলংকা চলে যাবার পর লিগের পরবর্তী অংশ হবে ৩১ মে থেকে ১৭ জুন পর্যন্ত।

আজ সভা শেষে ইনাম আহমেদ বলেন, ‘ডিপিএলের অংশগ্রহণকারী ১২ ক্লাবের সাথে বৈঠকের পর আগামী ৬ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ তিনি আরো বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আপাতত আমরা দু’টি উইন্ডো পেয়েছি এবং সেই সময়ের মধ্যে লিগটি শেষ করতে হবে। লিগটি টি-টোয়েন্টি ফরম্যাটে করতে আমরা সকলেই একমত পোষণ করেছি।’

গেল বছর করোনার প্রার্দুভাবের কারণে এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় ডিপিএল। ইনাম জানান, যেই একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেটি পরিত্যক্ত হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, ‘গেল বছর হওয়া একটি ম্যাচ পরিত্যক্ত হিসেবে বিবেচিত হবে। আমরা নতুন করে আবারো লিগ শুরু করবো।’

গেল বছর যারা যেই ক্লাবে খেলেছে সেই ক্লাবেই থাকবে। কারণ বেশিরভাগ ক্লাবই খেলোয়াড়দের ৩০ থেকে ৪০ শতাংশ টাকা পরিশোধ করেছে বলে জানান ইনাম। তিনি বলেন, ‘ক্লাবগুলো সেই খেলোয়াড়দের পাবে যাদের তারা গত বছর দলে নিয়েছিল। যেহেতু বেশিরভাগ ক্লাবগুলো ইতোমধ্যে ৩০-৪০ শতাংশ পরিমাণ অর্থ খেলোয়াড়দের প্রদান করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন কোনও দলবদল হবে না। এটি নতুন লিগ হবে যেখানে ডিপিএলের সুপার লিগ এবং রেলিগেশন লিগ আমরা ব্যবহার করবো।’

ডিপিএলের একটি মৌসুম পরিত্যক্ত হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা ছিল। সিসিডিএম চেয়ারম্যান জানান, তারা খেলোয়াড়দের আর্থিক বিষয় বিবেচনা করে লিগটি আয়োজন করছে। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের আগ্রহ বিবেচনা করে লিগ আয়োজন করছি। খেলোয়াড়রা আমাদের বলেছিল তারা লিগ খেলতে চায় এবং পারিশ্রমিক কমে গেলেও তারা লিগ খেলবে।’

ইনাম আরো বলেন, ‘আমাদের খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করতে হবে একই সাথে আমাদের ক্লাবগুলোর স্বার্থও বিবেচনা করা উচিত। যারা কোভিড-১৯ পরিস্থিতির কারণে আর্থিকভাবে সমস্যায় পড়েছে। স্পনসররা ইতিবাচক সাড়া দিবে কি-না তা নিয়ে আমরা সন্দেহ করছি। এ সকল বিষয় বিবেচনা করে আমরা বোর্ড সভাপতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব (আর্থিক ক্ষেত্রে) আমরা কতটা সমন্বয় সক্ষম হবো।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add