for Add

জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ড উলভসকে শেষ ওয়ানডেতেও হারাল বাংলাদেশ ইর্মাজিং দল। রোববার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ রানে হারায় আইরিশদের। ফলে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডে করোনার কারণে বাতিল হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে, তৃতীয়টিতে ৬ উইকেটে ও চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইর্মাজিং দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে আয়ারল্যান্ড উলভস। ব্যাট হাতে শুরুতেই ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। ৩ রান করেন তিনি। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেন।

এরপর এক প্রান্ত আগলে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন মাহমুদুল হাসান জয়। মিডলঅর্ডার ব্যাটসম্যানদের সাথে বড় জুটি গড়তে না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন তিন নম্বরে নামা জয়। ৪৯তম ওভারে আউট হবার আগে ১৩৫ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১২৩ রান করেন তিনি।

মিডলঅর্ডারে তৌহিদ হৃদয় ২০, শাহাদাত হোসেন ১৩, শামিম হোসেন ১১ ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন। ফলে ২ বল বাকী থাকতে ২৬০ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের মার্ক আডাইর ৩টি উইকেট নেন।

জবাবে ভাল শুরু করতে পারেনি আয়ারল্যান্ডও। ওপেনার জেরেমি ললর খালি হাতে ফিরলেও আরেক ওপেনার স্টিফেন ডোহেনি ৮১ রান করেন। এছাড়া আদাইর ৪৫ ও উইকেটরক্ষক নিল রক ৩৫ রান করেন। শেষ ১৬ বলে ১ উইকেট হাতে নিয়ে ২৪ রানের প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। কিন্তু ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯ উইকেটে ২৫৫ রান তুলে ম্যাচ হারে আয়ারল্যান্ড।

বাংলাদেশের সাইফ হাসান ৩টি, শফিকুল ইসলাম, তানভীর ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন জয়।

ওয়ানডে লড়াই শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। কিন্তু করোনা কারণে নিজ দেশে কোয়ারেন্টাইন নিয়ম এড়াতে ১৬ মার্চ একটি টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরে যাবে আইরিশরা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add