for Add

জমে উঠেছে ব্যালন ডি’অর জয়ের লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াই থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। যে কারণে এই দুটি দলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। আর সেই সুযোগে অন্যান্য প্রার্থীদের দরজা উন্মুক্ত হয়ে গেছে।

২০২০ সাল থেকে মূলত এই পুরস্কার অর্জনের ক্ষেত্রে রোনাল্ডো-মেসি যুগের অবসান ঘটতে শুরু করে। গত মৌসুমে করোনা মহামারীর কারণে এই পুরস্কার দেয়া না হলেও এই তালিকায় সুস্পষ্ট ফেবারিট হিসেবে এগিয়ে ছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর থেকে বার্সা ও জুভেন্টাসের বিদায়ে এবারও শতাব্দীর সেরা দুই খেলোয়াড়ের এই পুরস্কার পাবার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

যদিও বার্সেলোনা এখনও লিগ শিরোপা ও কোপা ডেল রে’র শিরোপা জয়ের লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে জুভেন্টাস সিরি-এ শিরোপা লড়াইয়ে শীর্ষ দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের থেকে পিছিয়ে রয়েছে। তবে কোপা ইতালিয়ান ফাইনাল নিশ্চিত করেছে তুরিনের জায়ান্টরা।

এ বছর ব্যালন ডি’অর জয়ের ইতিহাসে আরো একটি মাইলফলক যোগ হতে পারে। ধারণা করা হচ্ছে আর্জেন্টাইন ও পর্তুগীজ দুই তারকা তাদের ক্যারিয়ারের শেষ ব্যালন ডি’অর ইতোমধ্যেই জয় করে ফেলেছেন। বাজিকরদের মতে এবারের এই তালিকায় বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে সর্বাগ্রে এগিয়ে রয়েছেন পিএসজির তারকা কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই এই ফরাসি তরুণ নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রমাণ করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

দ্বিতীয় স্থানে রয়েছেন লিওয়ানদোস্কি। কিছুটা হলেও তিনি এমবাপ্পের থেকে পিছিয়ে রয়েছেন। গত মৌসুমে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ছিনিয়ে নেয়া এই পোলিশ তারকা এবারও নিজেকে প্রতিটি ম্যাচেই সমানতালে প্রমাণ করে চলেছেন।

নতুন প্রজন্মের আরেক প্রতিনিধি আর্লিং ব্রট হালান্ডের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যায়না। চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত তার কারণেই বরুশিয়া ডর্টমুন্ড এখনো প্রতিযোগিতায় টিকে রয়েছে।

বিশ্বের সেরা এই পুরস্কারের জন্য নেইমার দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছে। কিন্তু ২০২১ সালে ইনজুরির কারণে ইতোমধ্যেই তিনি এই তালিকা থেকে বেশ খানিকটা দূরে সড়ে গেছেন।

এ্যাথলেটিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা উপহার দিতে পারলে লুইস সুয়ারেজও নিজেকে ব্যালন ডি’অর জয়ের জন্য একজন শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।

এই তালিকায় কিছুটা পিছিয়ে থাকলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো রয়েছেন কেভিন ডি ব্রুইনা, ব্রুনো ফার্নান্দেজ ও হ্যারি কেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add