for Add
বাসস : ১২ মার্চ ২০২১, শুক্রবার, ১৯:৪১:২৭

উন্নত মানের উইকেট তৈরির লক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডের পিচে নতুন ঘাসের বীজ রোপণ করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মত কোন ক্রিকেট পিচে ঘাসের বীজ রোপণ করা হলো।
আসন্ন বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নারী ক্রিকেটের ফাইনাল উপভোগ করতে এসে বীজ রোপণ প্রক্রিয়ার উদ্বোধন করেন বাংলাদেশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিওএ সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন।
বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী বলেন, ভারত থেকে এই ঘাস আনা হয়েছিল এবং ঘাসের উন্নত সংস্করণ দিয়ে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-১ এর উইকেট তৈরিতে তা ব্যবহার করা হয়।
বিসিবির ডিরেক্টর জানান, ‘এক নম্বর গ্রাউন্ডটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং স্থানীয় ও বিদেশী খেলোয়াড়রা এই উইকেটের প্রশংসা করেছে।’ তিনি আরো জানান, ‘এটি ঘাসের উন্নত সংস্করণ, যা ভারত থেকে আনা হয়েছিল। তবে এটি বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ার জন্য উপযুক্ত। আমরা এখানে বিশ্বমানের উইকেট বানাতে চাই।’
মূলত ব্যাটসম্যান-বোলার উভয়েই সুবিধা পায় বা ব্যাটসম্যান বোলারদের মধ্যে ভারসাম্য আনার লক্ষেই পিচে ঘাস লাগানো হলো।
For add
For add
For add
For add
for Add