for Add

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের তিন নতুন মুখ

তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
বাঁ-হাতের কনুইয়ের পুরনো ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের খেলবেন না নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে ঘোষিত ১৩ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ওপেনার টম লাথাম।

ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন ডেভন কনওয়ে, ব্যাটসম্যান উইল ইয়ং ও অলরাউন্ডার ডেইরি মিচেল। গেল বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া কনওয়ে বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রান করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ১২টি-টোয়েন্টি ও ৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে দলে ডাক পেলেন ২৯ বছর বয়সী মিচেল।

নিউজিল্যান্ডের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ইয়ংএরও। দু’টি টেস্ট খেলেছেন ২৮ বছর বয়সী ইয়ং। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও পেসার লোকি ফার্গুসনের। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টিটোয়েন্টিতে সিরিজের সেরা ইশ সোধিরও জায়গা হয়নি। তাই স্কোয়াডে একমাত্র স্পিনার মিচেল স্যান্টনার। দলে পেসার হিসেবে রয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও টিম সাউদি।

ডুনেডিনে আগামী ২০ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৬ মার্চ ওয়েলিংটনে হবে তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে
বাংলাদেশ-নিউজিল্যান্ড।

গেল মার্চে অস্ট্রেলিয়া সফরে সিডনিতে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। এরপর করোনাভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওযায় সফর শেষ না করেই দেশে ফিরে আসে কিউইরা।

আর ২০১৯ বিশ্বকাপের পর চারটি ওয়ানডে ম্যাচ খেলেছে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই মিশন শুরু করছে দল বলে জানালেন নির্বাচক গ্যাভিন লারসেন, ‘২০১৯ বিশ্বকাপের পর আমরা মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছি। আমরা এখন নতুন বিশ্বকাপ চক্রের মধ্যে আছি এবং ভারতের ২০২৩ বিশ্বকাপের দিকে আমাদের চোখ।’

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ডেইরি মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add