for Add

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজে সম্ভাব্য সব পয়েন্ট অর্জন করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নাম লিখতে চায় বাংলাদেশ। নয় দলের এ চ্যাম্পিয়নশিপে এখনো তালিকার তলানীতে পড়ে আছে বাংলাদেশ। অত্যন্ত হতাশার বিষয় হচ্ছে টাইগাররা কোনো পয়েন্টই অর্জন করতে পারেননি।

কোভিড-১৯ মহামারির কারণে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্য অনেক দলের ন্যায় এখনো নিজেদের সব ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। এখনো পর্যন্ত ভারতের বিপক্ষে একটি মাত্র সিরিজ শেষ করতে পেরেছে টাইগাররা। অপরটি পাকিস্তানের বিপক্ষে। যদিও সেটি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। একটি মাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ। করোনার কারণেই স্থগিত হয়ে গেছে বাকী টেস্টটি।

সর্বোপরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় তিনটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই হেরেছে ইনিংস ব্যবধানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। হোম ম্যাচের সুবিধাকে কাজে লাগিয়ে টাইগাররা টেস্টে হারের ধারা থেকে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক আজ মঙ্গলবার বলেন, ‘এ সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পাবার ব্যাপারে আমরা আশাবাদী।’ যদিও সর্বশেষ জিম্বাবুয়ের সিরিজ জিতেছিল টাইগাররা। তবে সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পরাজয়ের বৃত্তেই থেকে গেছে বাংলাদেশ।

অবশ্য অতীত নিয়ে বসে থাকতে রাজি নন মোমিনুল। কোভিড-১৯ মহামারির বিরতি কাটিয়ে নতুন ভাবে বাংলাদেশ শুরু করবে জানিয়ে তিনি বলেন, ‘এক বছর পর আমরা টেস্টে ফিরছি। তাই সবকিছু নতুনভাবে শুরু করার সুযোগ সৃস্টি হয়েছে। এটি চ্যালেঞ্জের হবে ঠিকই। তবে আমার মতে এটি হবে সবকিছু নতুন ভাবে শুরু করার দারুণ একটি সুযোগ।’

স্বাগতিক দলের টেস্ট অধিনায়ক আরো বলেন, ‘আমরা অতীত নিয়ে বসে থাকতে চাই না। আগে কি ঘটেছে সেটি নিয়ে চিন্তা করতে চাইনা। এমনকি ওই ম্যাচগুলোকে আমরা মনেও করতে চাই না। আগেই যেমনটি বলছিলাম, সবকিছু নতুন করে শুরু করার জন্য এটি হবে আমাদের জন্য দারুণ সুযোগ। ’

চ্যাম্পিয়নশিপের সাত ম্যাচে অংশ নিয়ে একটি মাত্র জয় নিয়ে পয়েন্ট তালিকায় বাংলাদেশের চেয়ে একধাপ উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজটি যদি টাইগাররা জিতে নিতে পারে তাহলে পয়েন্ট তালিকায় দলটিকে টপকে যাবার সুযোগ রয়েছে টাইগারদের।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add