for Add

প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ

বাংলাদেশ সফরে প্রথম করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সবাই উত্তীর্ণ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ মূর্হুতে সবাই সুস্থ আছে।

আজ বার্থলে বলেন, ‘ক্যাম্পে থাকা সবাই ভাল ও সুস্থ আছেন। বাংলাদেশে করা প্রথম করোনা পরীক্ষায় সকলের ফল নেগেটিভ এসেছে।’ তিনি আরো বলেন, ‘আগামী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত করোনা পরীক্ষা করা হবে। এরপর দলের অনুশীলন শুরু হবে।’

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ দলের দ্বিতীয় করোনা পরীক্ষাটি হবার কথা ছিল। কিন্তু সেটি দু’দিন পিছিয়ে গেছে। সপ্তম দিনে হবে তৃতীয় করোনা পরীক্ষা। এরপরই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ হবে তাদের।

সিরিজের মাঝামাঝি সময় বেশ কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা হবে। সব কিছু নিয়ন্ত্রণে রাখতে বেশিবেশি পরীক্ষার উপর জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৮ জানুয়ারি সাভারের বিকেএসপিতে নিজেদের মধ্যে সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।

২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। প্রথম দু’ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যা অনুষ্ঠিত হবে ২৯ থেকে ৩১ জানুয়ারি।

৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

১৬ জানুয়ারি দেশ ছাড়ার আগে শেষবারের মত করোনা পরীক্ষায় অংশ নিবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্র্যার্থওয়েট (অধিনায়ক), জার্মেই ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়ার্স,শায়ান মোসেলে, ভিরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জসুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, জর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়ন হার্ডিং ও হেইডেন ওয়ালস জুনিয়র।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add