for Add

বিসিবির কঠোর জৈব-সুরক্ষা প্রটোকলে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

করোনার মধ্যে ক্রিকেট শুরুর পর প্রথম দল হিসেবে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ৩৮ সদস্যের একটি দল আজ সকালে ঢাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে থাকা সবাই একত্রে এসেছেন। এ সফরে দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। করোনার মধ্যে এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

বাংলাদেশ সফর শুরু করার আগে ওয়েস্ট ইন্ডিজ দলে করোনা আঘাত হানে। ওয়ানডে স্কোয়াডে থাকা রোমারিও শেফার্ড করোনা পজিটিভ হন। তার পরিবর্তে দলে সুযোগ পান বারবাডোজের ২৪ বছর বয়সী পেসার কিয়ন হারডিং। ১৫ সদস্যের ওয়ানডে দলে ৯ জন নতুন মুখ রয়েছেন।

দলের সেরা ১২ জন খেলোয়াড় বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নেয়ায় দুর্বল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১২ জনের মধ্যে ১০ জন করোনা আতঙ্কে এবারের সফরে আসতে রাজি হননি। আর দু’জন ব্যক্তিগত কারণে সফরে আসেননি।

করোনাভাইরাসের আতঙ্কে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নেয়া ১০ খেলোয়াড়ের মধ্যে রয়েছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড, টেস্ট দলের সহঅধিনায়ক রোস্টন চেজ, ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরোন হেটমায়ার ও নিকোলাস পুরান। আর ব্যক্তিগত কারণে সফরের জন্য আগ্রহ দেখাননি ফাবিয়ান অ্যালেন ও শেন ডওরিচ।

বাংলাদেশ সফরে করোনা পরীক্ষায় অংশ নিয়ে জৈব সুরক্ষায় প্রবেশ করেন তারা। এরপর দ্বিতীয় পরীক্ষার আগে প্রথম তিন দিন হোটেলের রুমে আইসোলেশনে থাকবে তারা। দু’টি পরীক্ষায় নেগেটিভ হলেই সফরের চতুর্থ দিন থেকে ক্যারিবীয়রা অনুশীলনের অনুমতি পাবে বলে জানান বিসিবির কর্মকর্তারা।

উল্লেখ্য ২০ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। প্রথম দু’ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

এর পর ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। তারপর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

১৬ ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে শেষবারের মত করোনা পরীক্ষায় অংশ নিবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল : ক্রেইগ ব্রার্থওয়েট (অধিনায়ক), জার্মেই ব্লাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জসুয়া ডা সিলভা, শানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজেরি জোসেফ, কাইল মায়েরস, শায়ান মোসেলে, ভেরাসামি পলমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকেন।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমার বোনার, জসুয়া ডা সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজেরি জোসেফ, কাইল মায়ারস, আন্দ্রে ম্যাকার্থি, জর্ন ওটলে, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়ন হারডিং ও হেইডেন ওয়ালস জুনিয়র।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add