for Add

১৪৪ বছরের টেস্ট ইতিহাসে প্রথম নারী আম্পায়ার

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ থেকে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হয়েছে। এ ম্যাচ দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন নারী আম্পায়ার অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এ টেস্টে চতুর্থ বা রির্জাভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩২ বছর বয়সী পোলোসাক।

ওয়ানডের পর পুরুষদের টেস্ট ক্রিকেটেও প্রথম নারী আম্পায়ার দেখলো বিশ্ব ক্রিকেট।
১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেন পোলোসাক। আজ ইতিহাসের পাতায় নিজের নাম তুলে পোলোসাক বলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। মা-বাবাই আমাকে আম্পায়ারিংয়ে নিয়ে আসেন। বাবা রোজ গাড়ি করে পৌঁছে দিতেন আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকবার পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পারি আমি। আজ বাবা-মা’র স্বপ্ন পূরণ হয়েছে। আমি আনন্দিত।’

প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে পোলোসাক বলেন, ‘পুরুষদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমি পুরো দিনটি উপভোগ করেছি।’

এর আগে, নামিবিয়া-ওমান পুরুষ দলের ওয়ানডে ম্যাচেও আম্পায়ার ছিলেন পোলোসাক। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স-মেলবোর্ন স্টারসের ম্যাচেও আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিলো পোলোসাককে। নারী বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

বৃষ্টির কারণে সিডনি টেস্টের প্রথম দিন খেলা হয়েছে ৫৫ ওভার। টস জিতে প্রথমে ব্যাট করে দিন শেষে ২ উইকেট ১৬৬ রান তুলে অস্ট্রেলিয়া।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add