for Add

ক্রিকেট ছাড়ছেন না মাশরাফি

সদ্য ঘোষিত ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে পড়লেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এমপি। ঘরোয়া ক্রিকেট দিয়ে আবারো জাতীয় দলে ফেরার প্রচেস্টা অব্যাহত রাখতে চান টাইগার দলের সাবেক অধিনায়ক নড়াইল এক্সপ্রেস।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে মাশরাফিকে দলে রাখেনি নির্বাচকরা। অনেকটা যেনো নির্বাচকরা স্পস্ট করেই জানিয়ে দিয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। ২০২৩ বিশ্বকাপে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে তরুণদের বিকশিত হবার সুযোগ দিতে চান নির্বাচকরা।

বিষয়টিকে পেশাদারিত্বের বিচারে গ্রহণ করে মাশরাফি বলেন, সব কিছুরই শেষ আছে। তবে নিজেকে প্রমাণের জন্য সেরাটা দিয়ে চেষ্টা করার কথা জানিয়েছেন দেশের সবচেয়ে সফল এ অধিনায়ক। তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দল থেকে বাদ পড়ার বিষয়টি আমার ও পরিবারের কাছে বিষ্ময়কর ছিল না। সব কিছুরই শেষ আছে। তবে আমি ঘরোয়া ক্রিকেট খেলে যেতে চাই।’

গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলেই ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মাশরাফি। তার নেতৃত্বেই সর্বশেষ ওয়ানডে সিরিজটি জিতেছিল স্বাগতিক বাংলাদেশ।

নেতৃত্ব ছাড়লেও বিগত দুই বছর যাবত দেশর ক্রিকেট অঙ্গনে ঘুরপাক খাচ্ছে মাশরাফির অবসরের বিষয়টি। বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের পর থেকে। কিন্তু বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী এ ফাস্ট বোলার কখনো ‘বিদায় সংবর্ধনা’ নিতে সম্মত হননি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই তাকে এমন প্রস্তাব দেয়ার পরও। বরং যতটুকু সম্ভব ক্রিকেট ক্যারিয়ারকে আরো প্রলম্বিত করার আগ্রহ প্রকাশ করে গেছেন মাশরাফি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, তারা ২০২৩ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনের লক্ষ্যে নিজেদের পরিকল্পনার বিষয় নিয়ে মাশরাফিরর সঙ্গে কথা বলেছেন। মাশরাফিও বলেছেন, নির্বাচকদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং জানিয়ে দিয়েছেন যে ম্যানেজমেন্টের এ সিদ্ধান্তের বিষয়ে তার কোনে অভিযোগ নেই।

মাশরাফি বলেন, ‘বিষয়টিকে আমি পেশাদারিত্বের চোখে দেখছি। ইতোমধ্যে আমি আমার অবসর বিষয়ে কথা বলেছি। আমার মন ও শরীরর যতক্ষণ ভাল ও উপযুক্ত থাকবে ততক্ষণ আমি আমার ক্যারিয়ারকে টেনে নিয়ে যেতে চাই। আমার জন্য কি অপেক্ষা করছে সেটি নিয়ে ভাবতে চাই না। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচকরা। তবে আমি চাই নিজের সেরাটা দিয়ে যেতে।’

মাশরাফির সবচেয়ে বড় বাঁধা হচ্ছে তার ফিটনেস। তবে বিগত পাঁচ বছরের রেকর্ড বিবেচনা করলে এ মহুর্তে সেরা অবস্থানে রয়েছেন মাশরাফি। এমনকি কোভিড-১৯ ও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে এক ম্যাচে ৫ উইকেট সংগ্রহ করেছেন এ পেসার। মাঠে একবারের জন্যও তাকে ক্লান্ত মনে হয়নি।

ফিটনেস নিজেকে অনুপ্রাণিতত করছে এবং সেটিকে অক্ষুন্ন রাখার ইচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, ‘আমার ১৮ বছরের ক্যারিয়ারে কেউ বলতে পারবে না ফিটনেস পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি। এমনকি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও আমি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ফর্ম ও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমি আমার ক্রিকেট খেলা চালিয়ে যেতে আগ্রহী হয়েছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add