for Add

জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল

ওয়েষ্ট ব্রুমকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। গত আট দিনে এ নিয়ে তৃতীয় জয়ের স্বাদ পেল মিকেল আর্তেতার দল।

অথচ গত সপ্তাহের আগেই টানা আট ম্যাচে জয়বিহীন থাকা আর্সেনাল টেবিলের তলানির দলগুলোর সাথে নিজেদের অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু তিন ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট করে অর্জন করে আর্সেনাল এখন ইউরোপীয়ান আসরে জায়গা করে নেবার জন্য লড়াইয়ে ফিরে এসেছে। শীর্ষ ছয় দল থেকে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে গানার্সরা এখন টেবিলের ১১তম স্থানে রয়েছে।

এফএ কাপ জয়ের পর মাত্র চার মাসের মধ্যেই চাকুরি নিয়ে ঝুঁকিতে থাকা আর্তেতা বলেছেন, ‘লক্ষ্য পূরণের কাছাকাছি আসতে পেরে আমি দারুণ খুশি। কারণ এখন টেবিল সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। এ জয়গুলো আমাদের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আজকের পারফরমেন্সও তার প্রমাণ।’

এদিকে স্যাম অলড্রিচের দায়িত্ব গ্রহণের পর চার ম্যাচ ধরে এখনো জয়ের দেখা পায়নি ওয়েস্ট ব্রুম। অতীতে ক্লাবগুলোতে তার রক্ষণভাগের যে ট্রেডমার্ক দক্ষতা দেখা গিয়েছিল তা এখনো নতুন ক্লাবে ফুটে উঠেনি। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র করে ব্যাগিসরা যে দক্ষতার পরিচয় দিয়েছিল তার ছিটেফোটাও গত কয়েকটি ম্যাচে চোখ পড়েনি। অলড্রিচের শেষ তিন ম্যাচে আর্সেনাল ১২ গোল হজম করেছে।

এখনো তলানির থেকে দ্বিতীয় দল হিসেবে অবস্থান করা ওয়েস্ট ব্রুমের কোচ অলড্রিচ বলেছেন, ‘আমাদের অন্তত একটি বিষয় নিশ্চিত করতে হবে যেভাবে আমরা গোল হজম করছি আমরা সেই ধরনের দল নই। বিশেষ করে সিটি ও লিভারপুলের বিপক্ষে আমরা রক্ষণভাগের শক্তিমত্তার পরিচয় দিয়েছি। আমরা মূলত যখনই কিছুটা আক্রমণাত্মক হবার চেষ্টা করেছি তখনই প্রতিপক্ষ আমাদের উপর চেপে বসেছে।’

দলের তরুণ তুর্কিদের ওপর আস্থা রাখার আর্তেতার সিদ্ধান্তই শেষ পর্যন্ত মৌসুমের দ্বিতীয় ভাগে এসেছে আর্সেনালের কাজে লেগেছে। কালকের ম্যাচে আবারো জ্বলে উঠেছিলেন বুকায়ো সাকা। এছাড়াও দারুণ ছন্দে ছিলেন কিয়েরান টিয়ারনি ও এমিলে স্মিথ রোয়ে।

ওয়েষ্ট ব্রুমের মাঠে বৈরি আবহাওয়ায় স্বাগতিক গোলরকষক স্যাম জনস্টোন ১০ মিনিটের মধ্যেই হেক্টর বেলেলিন ও সাকার প্রচেষ্টা ফিরিয়ে দেন। কিন্তু ২৩ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। টিয়ারনির দুর্দান্ত শট আটকানোর সাধ্য ছিল না জনস্টোনের। পাঁচ মিনিট পর সাকার কাছ থেকে বল পেয়ে যান লাকাজেত্তে। দুর্দান্ত এক পাসে তিনি স্মিথ রোয়েকে বলটি এগিয়ে দেন। ততক্ষণে এলোমেলো হয়ে গেছে ওয়েস্ট ব্রুমের রক্ষণভাগ। সেই সুযোগ রোয়ের কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল জড়ান সাকা।

বিরতির পর আর্সেনালের একচেটিয়া আধিপত্য বজায় ছিল। ৬০ মিনিটে লাকাজেত্তের আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি পূরণ করেন। চার মিনিট পর আবারো বাম দিক থেকে টিয়ারনির এসিস্টে লাকাজেত্তে দারুন এক ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি। গত তিন ম্যাচে এটি তার চতুর্থ গোল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add