for Add

বছরের প্রথম জয়ে লিভারপুলকে ধরে ফেললো ম্যানইউ

নতুন বছরের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুলকে স্পর্শ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এক বছর আগে ঠিক এদিনে আর্সেনালের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে লিভারপুলের থেকে ২৪ পয়েন্ট পিছনে পড়েছিল রেড ডেভিলসরা। আরেকটি বাজে মৌসুমের আভাস এবারো প্রথম থেকেই দিয়েছিল ইউনাইটেড। লিগের প্রথম ছয় ম্যাচে ওলে গানার সুলশারের দল মাত্র দুটিতে জয়ী হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্তভাবে ফর্মে ফিরে এসে সম্ভাব্য ৩০ পয়েন্টের মধ্যে ২৬ পয়েন্টই আদায় করে নিয়ে শিরোপার অন্যতম দাবীদার হয়ে উঠেছে ইউনাইটেড।

সুলশার বলেন, ‘অবশ্যই আমরা যা করছি তাতে আমি দারুণ খুশি। এক বছরের মধ্যে আমরা যে উন্নতি করেছি তার প্রমাণ মাঠে দিয়েছি। প্রতিদিনই আমরা নিজেদের শক্তিশালী হিসেবে প্রমাণ করছি।’

গত ১২ মাসে ইউনাইটেডের সৌভাগ্যের পরিবর্তনে মূল ভূমিকা পালন করেছেন ব্রুনো ফার্নান্দেস। এ পর্তুগীজ উইঙ্গারের হাত ধরে বেশিরভাগ জয় পেয়েছে ইউনাইটেড। কালও তার ব্যতিক্রম ছিল না। দুর্দান্ত উন্নতি করা ভিলার বিপক্ষে কালও তিনি জয়সূচক গোলটি করেছেন।

এর আগে মঙ্গলবার উল্ফসের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে ইউনাইটেডকে ৯৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এন্থনি মার্শালের জোড়ালো একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ১০ মিনিটে রুখে দেন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফ্রেড, পল পগবা, ফার্নান্দেসের মধ্যেই কেউই ইউনাইটেডকে এগিয়ে নিতে পারেননি। বিরতির পাঁচ মিনিট আগে অবশ্য কোনো ভুল করেননি মার্শাল। পগবা ও মার্কোস রাশফোর্ডেল মিলিত প্রচেষ্টায় ডান দিকে বল পেয়ে যান অ্যারন ভ্যান-বিসাকা। তার ক্রসেই পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান মার্শাল।

টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকা ভিলা বেশ দাপুটের সাথে টেবিলের ষষ্ঠ স্থানটি দখল করে নিয়েছিল। দ্বিতীয়ার্ধে বার্টান্ড ট্রায়োরের হাত ধরে তারা সমতায় ফিরে। জ্যাক গ্রীলিশের ক্রস থেকে ট্রায়োরে ৫৮ মিনিটে বল জালে জড়ান। ৬১ মিনিটে পগবার আদায় করা পেনাল্টি থেকে ফার্নান্দেস ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। মৌসুমে এটি তার ১৫তম গোল। স্টপেজ টাইমে ম্যাটি ক্যাশের একটি দারুণ সুযোগ আটকে দেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

এর আগে দিনের শুরুতে ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শীর্ষ দুইয়ের থেকে এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকার সুযোগ নষ্ট করেছে এভারটন। ছয় দিনে তৃতীয় ম্যাচ খেলতে নামা পরিশ্রান্ত ওয়েস্ট হ্যামের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টফিসরা। ম্যাচ শেষের চার মিনিট আগে টমাস সুচেকের গোলে হ্যামার্সদের জয় নিশ্চিত হয়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add