for Add

বিসিবির ক্যালেন্ডারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের বার্ষিক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ যুক্ত করতে যাচ্ছে। গত বছর প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্ট হয়েছিল। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর ক্রিকেটকে পুনরায় মাঠে ফেরাতে বিসিবি গত নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ আয়োজন করে।

জাতীয় দলের সাথে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাদের দক্ষতা প্রদর্শন করেন। এতে বিসিবির কর্মকর্তারা উজ্জীবিত হন। ২০২০ সালে করোনার কারণে বেশক’টি ঘরোয়া টুর্নামেন্ট বাতিল হয়। তবে এ বছর টুর্নামেন্ট ও লিগ করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ঘরোয়া খেলোয়াড়দের আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে নিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো নতুন টুর্নামেন্ট যুক্ত করেছে।

বিদেশীদের ছাড়াই টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি। তবে স্থানীয় খেলোয়াড়রা টি-টোয়েন্টিতে তাদের সেরাটা প্রদর্শন করতে সক্ষম হয়। নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী, আকবর আলীর মতো বেশ কয়েকজন খেলোয়াড় তাদের সেরাটা প্রদর্শন করে স্পটলাইট এসেছেন।

এছাড়া বাংলাদেশ এ বছর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। তাই খেলোয়াড়দের তৈরি করতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপটি যুক্ত করতে আগ্রহী বিসিবি। ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ টুর্নামেন্ট যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। এ বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল চলাকালীন পাপন বলেন, ‘আমরা বোর্ডে এটি নিয়ে আলোচনা করেছি, আমাদের বার্ষিক ক্যালেন্ডারে এ টুর্নামেন্টটি রাখতে চাই আমরা।’ তিনি আরো বলেছিলেন, ‘তবে এটি অনেক কিছুর উপর নির্ভর করে, ফিউচার ট্যুর প্রোগ্রাম, আইসিসি ইভেন্টগুলো বিবেচনা করার পরে যদি আমরা সুযোগ তৈরি করতে পারি, তবে আমরা এটি রাখার চেষ্টা করবো। আমরা এটি নিয়মিত করতে আগ্রহী।’

বিসিবি সভাপতির মতে জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে এ টুর্নামেন্টটি অনেক খেলোয়াড়দের জন্য সুযোগ করে দিবে। পাপন বলেন, ‘আমরা এ টুর্নামেন্টের মাধ্যমে ইতোমধ্যে কিছু প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি। যারা জাতীয় দলের ভবিষ্যত তারকা। যদি আমরা এ টুর্নামেন্টটি নিয়মিত আয়োজন করতে পারি তাহলে আমি আশা করি আমরা আরো কিছু খেলোয়াড় পেতে পারি যারা আমাদের পাইপলাইনকে শক্তপোক্ত করবে।’

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে সমস্যা সমাধান করতে পারে। ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে সেরার তকমা পেয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। তিনি বলেন, ‘আমরা এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবো। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো টুর্নামেন্ট আমাদের প্রস্তুতিতে সহায়ক হবে।’

সুমন আরো বলেন, ‘যেহেতু এ টুর্নামেন্টে বিদেশী খেলোয়াড় থাকছে না। এটি শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের জন্য। ফলে টি-টোয়েন্টিতে স্থানীয় খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারবে। আমি আশা করি এ টুর্নামেন্টটি নিয়মিত অনুষ্ঠিত হবে এবং আমরা কিছু ভাল খেলোয়াড় তৈরি করতে পারবো।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add