for Add

নতুন বছরের শুভেচ্ছা জানালেন তারকা ক্রিকেটাররা

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বিষাক্ত ছিল ২০২০ সাল। তবে ২০২১ সাল জীবনকে স্বাভাবিক করে তুলবে এমন প্রত্যাশা করছেন বিশ্ববাসী।

একইভাবে খেলোয়াড়রাও আশা করছেন বিশ্ব ক্রীড়াঙ্গন আবার আগের জায়গায় ফিরে আসবে। তাই তো নতুন বছরকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দেশসেরা ক্রিকেটাররা। বাসস

স্ত্রী ও দুই সন্তানের সাথে ছবি দিয়ে ফেইসবুকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সর্বশক্তিমানের আর্শিবাদ সবসময় আপনাদের সাথে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’

টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হক নতুন বছরের শুভেচ্ছা দিয়ে লিখেছেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’

টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আজ শুক্রবার আলহামদুলিল্লাহ, নতুন বছর শুরু করার জন্য একটি সুন্দর দিন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে নিরাপদ ও সুস্থ রাখুক।’

ফেইসবুকে স্ত্রী-সন্তানের ছবি দিয়ে দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সাথে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না। নতুন বছরে আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভাল মানুষ হিসেবে তৈরী করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

নতুন বছরের শুভেচ্ছায় মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনামুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’

বাংলাদেশের অফস্পিনার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘২০২০ সাল আমাদের সবার জন্য খুব কঠিন সময় ছিল, ক্রিকেটের জন্য বাজে বছর। এই বছর ছিল কেবল টিকে থাকার। আমাদের বেশি কিছু করার ছিল না। প্রার্থণা করি যেন, ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও সুখের হয়। সামনের বছর দারুণ কাটুক। নতুন বছর শুভ হোক।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add