for Add

এপ্রিলে শ্রীলংকা সফর করতে পারে টাইগাররা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে দু’বার বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত হয়েছে। তবে আগামী এপ্রিলে জাতীয় দল শ্রীলংকা সফর করতে পারে বলে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আগামী এপ্রিলে সিরিজটি আয়োজনের প্রস্তাব শ্রীলংকার পক্ষ থেকেই এসেছে। তিনি জানান, ‘এ মূহুর্তে আমরা শ্রীলংকা বোর্ডের সাথে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করছি। এবার এ প্রস্তাবটি শ্রীলংকা থেকে এসেছে। প্রথমবার আমাদের সাথে আলোচনা হয়েছিল তবে সিরিজটি হয়নি। আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী।’

গত জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি ছিল বাংলাদেশের। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কিন্তু করোনার কারণে সফরটি স্থগিত হয়ে যায়। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সফরটি আয়োজনে আলোচনা চালিয়ে যায় দু’দেশের ক্রিকেট বোর্ড।

অক্টোবর-নভেম্বরেও শ্রীলংকা সফরের কথা হয়েছিল। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলংকা কঠোর অবস্থানে থাকায় সিরিজ আয়োজন ভেস্তে যায়। শ্রীলংকা বোর্ড চেয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টাইন সময়ে হোটেলের বাইরে যেতে পারবে না বাংলাদেশ দল। এমনকি অনুশীলনও না। কিন্তু শ্রীলংকা বোর্ডের এমন কঠিন শর্তে রাজি হয়নি বাংলাদেশ। বাসস।

তবে সিরিজটি এখন পুনরায় আয়োজনের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও শ্রীলংকা ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে কমপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকায় যেতে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘এ মূহুর্তে সিরিজটি আয়োজনের জন্য এপ্রিল মাসকে লক্ষ্য করা হয়েছে। এবার আমাদের জন্য একটি উপযুক্ত স্লট রয়েছে। আমরা সিরিজটি নিয়ে কাজ করছি এবং আমরা কমপক্ষে দু’টি টেস্ট খেলতে চেষ্টা করব।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add