for Add

‘বার্সা আমার জীবন’ ভবিষ্যতেও এই ক্লাবকে আকড়ে থাকতে চাই

বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ কাটানোর বিষয়ে নমনীয়তা প্রকাশ করেছেন লিওনেল মেসি। রোববার সম্প্রচারিত দীর্ঘ এক সাক্ষাৎকারে এই ক্লাবটিকেই ‘আমার জীবন’ বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন সুপার স্টার।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সটাকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, সিনিয়র খেলোয়াড় হবার পর গোটা ক্যারিয়ার কাটিয়ে দেয়া ক্লাবটি ছেড়ে যাবার চেস্টা করলেও বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের অধীনে খেলে তিনি ‘রোমঞ্চিত’ বোধ করছেন।

একই সাথে মেসি এটিও বলেছেন যে একটি ‘পরিবর্তনের প্রয়াজনীয়তা’ অনুভব করছেন তিনি। কিন্তু তার ওই দল বদলের প্রচেস্টাটি আটকে দিয়েছেন বার্সার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

এই মৌসুম শেষেই বার্সার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মেসির। আগামী মাস থেকেই অন্য কোনো ক্লাবে যোগ দেয়ার ব্যাপারে উন্মুক্ত আলোচনায় বসতে পারবেন মেসি। চলতি মাসের শুরুতে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা বলেন,‘ বার্সা হচ্ছে আমার জীবন। আমি এই ক্লাবের প্রেমে পড়ে গেছি। এই শহরের প্রেমে পড়ে গেছি। আমার শৈশব কেটেছে এখানেই।’

মেসি বলেন,‘ এটি ঠিক যে এই গ্রীষ্মটি আমার ভাল কাটেনি। তবে গ্রীষ্মের আগে থেকেই শুরু হয়েছিল এসব বিষয়গুলো। মৌসুমটা কিভাবে শেষ হল, কিভাবে ব্যুারোফ্যাক্সে (যেভাবে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি) ঘটনা ঘটল, সবকিছু। আমি মৌসুম শুরুর কিছুটা আগেই এই ঘটনার অবতারণা করেছি। এখন আমি বেশ ভাল বোধ করছি। যে কোনো কিছুর সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি বেশ রোমঞ্চিত।’

মেসি বলেন বার্সায় বর্তমান পরিস্থিতি নিয়ে তার কোনো অনুযোগ নেই। কোভিড মহামারির কারণে আর্থিক সংকটে পড়ায় দলটির নুতন খেলোয়াড় ক্রয় বাঁধাগ্রস্ত হতে পারে।

মেসি বলেন,‘ আমি জানি ক্লাবটি এখন কঠিন সময় পার করছে। যা বার্সেলোনাকে কেন্দ্র করে একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আমি বেশ আশাবাদী।’

বার্সার বর্তমান পরিস্থিতি ‘সত্যিকার অর্থেই খারাপ’ বলে মন্তব্য করেছেন মেসি। সেই সাথে নেইমারের বার্সায় সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিকে ভ্রান্ত ধারণা বলে উল্লেখ করেন তিনি। মেসি বলেন,‘ এটি করতে গেলে আপনার অর্থের দরকার হবে। আর সেই অর্থ আপনার নেই। নেইমারকে পেতে হলে বিপুল অর্থ ব্যয় করতে হবে।’

এই মুহুর্তে অবশ্য নেইমারের দলবদল নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। ধারণা করা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সঙ্গে তার পুন:র্মিলন ঘটতে যাচ্ছে নেইমারের । তবে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) মেসির নেইমারের সঙ্গী হবার গুজব ও ছড়িয়ে পড়েছে।

গার্দিওলার অধীনে চার মৌসুমে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন মেসি। এছাড়া সাবেক এই বসের প্রশংসায় পঞ্চমুখ মেসি। তিনি বলেন,‘ পেপের মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তিনি আপনাকে সব বিষয়গুলোকে একভাবে দেখতে বাধ্য করেন। কিভাবে ম্যাচের প্রস্তুতি নিতে হবে, কিভাবে রক্ষণ সামলাতে হবে এবং কিভাবে আক্রমণ রচনা করতে হবে। তিনি আপনাকে সঠিকভাবে বলে দিবেন ম্যাচটিকে কিভাবে এগিয়ে নিতে হবে। জয়ের জন্য কিভাবে আপনাকে আক্রমণ করতে হবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add