for Add

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ একাদশের অধিনায়ক ভারতের সাবেক খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি।

একাদশে ভারতের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রয়েছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুই জন করে এবং নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলংকার একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। তবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড়ের সুযোগ হয়নি। ২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্স বিচারে দশক সেরা একাদশ গঠন করেছে আইসিসি।

এই এক দশকে ১০৪ ওয়ানডেতে ৪টি সেঞ্চুরিতে ৩,৪৮৯ রান করেছেন সাকিব। বল হাতে ৩১ দশমিক ৬১ গড়ে ১৩১টি উইকেট নিয়েছেন তিনি।
এরমধ্যে ইংল্যান্ডে গত বিশ্বকাপে ব্যাট-হাতে আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ৮ ইনিংসে ৬০৬ রান ও বল হাতে ১১টি উইকেট নেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে ৪শর বেশি রান ও ১০ বা তার বেশি উইকেট নেয়া কীর্তি গড়েন সাকিব।

ওপেনার হিসেবে নেয়া হয়েছে ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। এই সময়ে রেকর্ড তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। তিন নম্বরে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও চার নম্বরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।

ব্যাটিং অর্ডারে পাঁচেই রাখা হয়েছে সাকিবকে। এরপর আছেন ধোনি ও ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। একাদশে তিনজন পেসার আছেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। স্পিনার আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। বাসস।

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add