for Add

টি-টেন লিগে বাংলাদেশের ছয় ক্রিকেটার

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টেন লিগের চতুর্থ আসরে খেলবেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার।
আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে বাংলাদেশের ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তারা হলেন- আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও মুক্তার আলি।

টি-টেন লিগের আসন্ন আসরে বাংলাদেশ থেকে সবার আগে দল পান অলরাউন্ডার মোসাদ্দেক। বর্তমান চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স দলে নেয় মোসাদ্দেককে। মোসাদ্দেকের পর বাংলাদেশের পেসার তাসকিন ও মুক্তারকেও দলে নেয় অ্যারাবিয়ান্স।

ফিটনেসের পরীক্ষায় পাস করতে না পারায় সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারেননি ব্যাটসম্যান নাসির হোসেন। তবে টি-টেন লিগে দল পেয়েছেন নাসির। তাকে দলে নিয়েছে পুনে ডেভিলস।

দুই অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেনকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

টুর্নামেন্টের অন্যান্য দলে বিশ্বের বেশ কিছু তারকা খেলোয়াড়ও খেলবেন। তারা- ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, রবি রামপল, মোহাম্মদ নবি, লুক রাইট, অ্যালেক্স হেলস, সুনিল নারাইন, কলিন ইনগ্রাম, ক্রিস জর্ডান, এভিন লুইস, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ওয়াহাব রিয়াজ, ইমরান তাহির, শহিদ আফ্রিদি, সামিত প্যাটেল, লেন্ডল সিমন্সসহ আরও অনেকে।

আট দলের টুর্নামেন্ট আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সব ম্যাচ হবে শেখ আবু জায়েদ স্টেডিয়ামে। বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add