for Add

বক্সিং-ডে টেস্টে ভারত-অস্ট্রেলিয়া জয় পেতে মরিয়া

আগামী ২৬ ডিসেম্বর বক্সিং-ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। করোনার মধ্যে চলমান বছরের শেষ টেস্টে জয় পেতে চায় দু’দলই। সেই সাথে ভারতের বিপক্ষে সিরিজে ডাবল-লিড চায় অসিরা। কারণ অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সিরিজের ব্যবধান ডাবল করতে চায় স্বাগতিকরা।

অন্যদিকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ সামিকে ছাড়াই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামতে হচ্ছে ভারতকে। তবে কোহলি-সামিকে ছাড়াই সিরিজে সমতা আনার লক্ষ্য ভারতের। ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

দু:স্মৃতি নিয়েই বক্সিং-ডে টেস্ট খেলতে নামবে ভারত। কারণ প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই ভারতের সর্বনিম্ন ইনিংস। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ভারত। উপরন্ত কোহলি ও সামিকে পাচ্ছে না তারা।

কোহলি ও তার স্ত্রী বলিউড তারকা আনুষ্কা শর্মার কোলজুড়ে আসছে প্রথম সন্তান। তাই অস্ট্রেলিয়া ছেড়ে দেশের পথে কোহলি। সিরিজের বাকী টেস্টে দেখা যাবে কোহলিকে। দেখা যাবে না সামিকেও। প্রথম টেস্টে ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বাউন্সারে হাতে আঘাত পান সামি।

হাতের ইনজুরিতে পড়ে পুরো সিরিজ তো বটেই, দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত সামি। কোহলি ও সামির না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় সুবিধা বলে অকপটে স্বীকার করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

আজ এক সংবাদ সম্মেলনে ল্যাঙ্গার বলেন, ‘কোহলি সর্বকালের সেরাদের একজন। আর সামিও ভারতীয় বোলিং আক্রমণে খুব গুরুত্বপূর্ণ। তার দারুণ দক্ষতা রয়েছে। এ দু’জন দ্বিতীয় টেস্টে না থাকা অবশ্যই আমাদের সুবিধা। কোহলির পরিবর্তে রাহানে অধিনায়ক। এখানে তাকে চাপে ফেলতে হবে। এছাড়া দলের সেরা খেলোয়াড় না থাকলে যে কোনও ক্রিকেট দলই দুর্বল হয়ে পড়ে। এটাই বাস্তব। এটাই আমাদের জন্য বড় সুবিধা।’

কোহলি-সামি না থাকায়, গা ছাড়া ভাব দেখাতে রাজি নন ল্যাঙ্গার। নিজেদের কাজগুলো ভালোভাবে করতে চান তিনি, ‘আমরা জানি, সব কিছু ঠিকঠাক করতে হবে আমাদের। প্রথম দিন থেকেই দারুণভাবে শুরু করতে হবে। প্রতিপক্ষকে চাপে রাখতে হবে। প্রথম টেস্টের মত সব কিছু সহজ হবে না। আবার কোহলি-সামির না থাকলেও, সব কিছু সহজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে।’

প্রথম টেস্টের দল থেকে কোনো পরিবর্তন করতে চান না ল্যাঙ্গার। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে জুটিতে রান করেছেন দুই ওপেনার জো বার্নস ও ম্যাথু ওয়েড। ল্যাঙ্গার বলেন, ‘গত ম্যাচের পর যদি বক্সিং-ডে টেস্টের দলে আমি পরিবর্তন করি, তবে আমাকে অনেক বেশি সাহসী হতে হবে। ম্যাচের আগে কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়লে, একই দল মাঠে নামবো।’

অন্যদিকে এমনিতেই প্রথম ম্যাচে যাচ্ছেতাইভাবে হার, এরমধ্যে কোহলি-সামির না থাকায় দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে বহু চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গুঞ্জন উঠেছে, ওপেনার পৃথ্বী শ ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহকে পরিবর্তন করতে পারে। এতে ওপেনিং খেলতে পারেন তরুণ শুভমান গিল। আর সাহার পরিবর্তে একাদশে ফিরতে পারেন ঋসভ পান্থ। আর কোহলির পরিবর্তে একাদশে ঢুকতে পারেন লোকেশ রাহুল। সামির জায়গা দলে সুযোগ পেতে পারেন স্পিনার রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিং চোট থেকে সুস্থ হয়েছেন তিনি। তবে সামির জায়গায় মোহাম্মদ সিরাজ ও নবদীপ সাইনিরও খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

ইতোমধ্যে গিল ও রাহুলকে ভারতের অনুশীলন নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্ট। জাদেজাকেও দেখা গেছে নেটে। গিল-রাহুল ও জাদেজার অনুশীলন পর্ব ভিডিও করে টুইটারে আপলোড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের সাথে অনুশীলন করেছেন পৃথ্বী ও সাহাও।

একাদশ নিয়ে চিন্তার ভাঁজ থাকলেও, বক্সিং ডে টেস্ট নিয়ে নিজেদের লক্ষ্য স্পষ্ট করেছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তিনি বলেন, ‘প্রথম টেস্টের দু:স্মৃতি আমরা ভুলে যেতে চাই। সবকিছু নতুনভাবে শুরু করবো। জয় পেতে সবাইকে ভাল খেলতে হবে। দলগত পারফরমেন্স না হলে, এই কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া কঠিন। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী দল হতে পারে, অ্যাডিলেডে তা দেখিয়েছে তারা। সিরিজে ফিরতে হলে, যার যা দায়িত্ব তা পালন করতে হবে।’

কোহলি-সামির না থাকাটা ভারতের জন্য বড় ক্ষতির বলে নিশ্চিত করেছেন পূজারা। অস্ট্রেলিয়ার কোচ ল্যাঙ্গারের সাথে সুর মিলিয়ে তিনি বলেন, ‘কোহলি-সামি না থাকায় আমরা শক্তির দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছি। কোহলি বিশ্বসেরা ব্যাটসম্যান। সামিও বিশ্ব সেরাদের একজন। দলের প্রয়োজনে দারুন পারফরমেন্স করে সে। এই দু’জন না থাকায়, মেলবোর্ন টেস্টে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তবে আমাদের লড়াই করতে হবে এবং সিরিজে ফিরতে হবে। দলের সবাই পরের ম্যাচে ভালো করতে মুখিয়ে আছে।’

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৮৫ সালে প্রথম বক্সিং-ডে টেস্ট খেলে ভারত। মেলবোর্নের ওই টেস্টটি ড্র হয়। এরপর সাতবার বক্সিং-ডে টেস্ট খেলে দু’দল। এরমধ্যে পাঁচটিতে জয় পায় অস্ট্রেলিয়া। একটি ড্র ও একটিতে জিতে ভারত। ২০১৮ সালের সফরে বক্সিং-ডে টেস্ট ১৩৭ রানে জিতেছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ওই সফরে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ভারত। সেবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে ভারত। বাসস।

অস্ট্রেলিয়া দল : টিম পাইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, মইসেস হেনরিকস, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন ও ম্যাথু ওয়েড।

ভারত দল : আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋসভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add