for Add

প্রথম টেস্টে নেই বাবর-ইমাম, পাকিস্তান দলে নতুন মুখ ইমরান

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের নিয়মিত অধিনায়ক বাবর আজম ও ওপেনার ইমাম উল হক। বাবরের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ১৭ সদস্যের দলে নতুন মুখ ২৪ বছর বয়সী ইমরান বাট।

বাবর-ইমাম, দু’জনই আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে বাবর ও বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান ইমাম। ২৬ ডিসেম্বর শুরু হওয়া প্রথম টেস্টের আগে দু’জনের কেউই সুস্থ হতে পারবেন না। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিবেন রিজওয়ান।

বাবর-ইমামের প্রথম টেস্টে না থাকা নিয়ে প্রধান কোচ মিসবাহ-উল হক বলেন, ‘প্রথম টেস্ট যখন শুরু হওয়ার দু’সপ্তাহ আগে ইনজুরিতে আক্রান্ত হলেও এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি বাবর। ইমামও প্রথম টেস্টের আগে সুস্থ হতে পারবেন না বলে দলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় টেস্টে তাদের পাবার ব্যাপারে আশাবাদি।’

ইমামের পরিবর্তে প্রথম টেস্টে সুযোগ হয়েছে বাটের। ২০১৯-২০ ঘরোয়া কায়েদে আজম ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন বাট। ৬২ গড়ে ৯৩৪ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

এছাড়া ১৭ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে আবিদ আলি, আজহার আলি, ফওয়াদ আলম, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, ফাহিম আশরাফ, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহকে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে টেস্ট সিরিজ। ক্রাইস্টচার্চে ২ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম টেস্টে পাকিস্তান দল : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান এবং ইয়াসির শাহ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add