for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ২৩:৫৯:১৭

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পাকিস্তানী শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে পরিচিতি পায় লাল-সবুজের বাংলাদেশ।
এই বিজয়ের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে জাতীয় পতাকার ছবি পোস্ট করে সাকিব লিখেন, ‘১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
আজকের দিনেই বিশ্ব মানচিত্রে আমরা পেয়েছিলাম স্থান। পৃথিবী জেনেছিল আমাদের নতুন পরিচয়। বিজয় দিবসের এই মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম আরাধ্য এই বিজয় আনতে শেষ রক্তবিন্দুতে লড়ে যাওয়া প্রত্যেক সূর্যসন্তানকে। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
For add
For add
For add
For add
for Add