for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার, ২৩:৩৫:২৮

পেসার মাশরাফি বিন মর্তুজার আগুন ঝরানো বোলিংয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠলো জেমকন খুলনা। আজ প্রথম কোয়ালিফাইয়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়েছে খুলনা। ৩৫ রানে ৫ উইকেট নেন ৩৭ বছর বয়সী মাশরাফি।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে খুলনা। জহিরুল ৫১ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন।
কিন্তু জয়ের লক্ষে খেলতে নেমে চট্টগ্রাম মাশরাফির বোলিং তোপে নিজেদের মেলে ধরতে পারেনি। লিগ পর্বে ৮ ম্যাচের মধ্যে ৭টিতে জয় নিয়ে টেবিলের শীর্ষ দল চট্টগ্রাম এদিন ২০ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর :
জেমকন খুলনা : ২১০/৭, ২০ ওভার (জহিরুল ৮০, মাহমুদুল্লাহ ৩০, সাকিব ২৮, মুস্তাফিজ ২/৩১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম : ১৬৩/১০, ১৯.৪ ওভার (মিঠুন ৫৩, জয় ৩১, মাশরাফি ৫/৩৫)।
ফল : জেমকন খুলনা ৪৭ রানে জয়ী।
ম্যাচ সেরা : মাশরাফি বিন মর্তুজা (জেমকন খুলনা)।
For add
For add
For add
For add
for Add