for Add

সাকিবের দু:সময় যেন কাটছেই না

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাকিব আল হাসানের দু:সময় যেন কাটছেই না। এ পর্যন্ত আটটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। কিন্তু ফিরতে পারেননি আগের ফর্মে।

ধারণা করা হচ্ছিল ধীরে ধীরে ফর্ম ফিরে পাবেন সাকিব। কিন্তু দিন যতই যাচ্ছে ততই যেন আরো খারাপের দিকে চলে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে অষ্টম ম্যাচে তেমনটিই দেখা গেছে। পুরো সামর্থ্য দিয়ে খেলেও তার সংকট যেন আরো ঘনিভূত হচ্ছে।

অনুশীলনে সচরাচর খুব একটা সিরিয়াস হতে দেখা যায় না সাকিবকে। কিন্তু ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বুধবার একক অনুশীলন করেও প্রত্যাশিত সাফল্য পাননি এ অলরাউন্ডার। অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেলেও প্রতিদ্বন্দ্বিতায় নেমে এর প্রতিফলন ঘটাতে পারছেন না সাকিব। বৃহস্পতিবার ঢাকার বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৩-০-৩৬-০, আর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।

সাকিবের জন্য সবচেয়ে বিব্রতকর ছিল তরুণ ওপেনার নাইম শেখের বিপক্ষে বল করা। সাকিবের ওই প্রথম ওভার থেকে নাইম ২৬ রান সংগ্রহ করেন। সাকিবের বোলিংয়ের মান এতটাই খারাপ অবস্থায় নেমে গিয়েছিল যে ৪ ওভারের কোটার পুরোটা বল করতে পারেননি তিনি।

টুর্নামেন্টের আগে অংশ নেয়া সাত ম্যাচেও বল হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। অবশ্য রান দেয়ার ক্ষেত্রে এ সময় তিনি কিছুটা মিতব্যয়ী ছিলেন। তবে প্রত্যাশিত উইকেট সংগ্রহ করতে পারেননি কখনো।

টুর্নামেন্টের আট ম্যাচে সাকিব সংগ্রহ করেছেন ৮২ রান যার গড় ১০.২৫। বল হাতে সংগ্রহ করেছেন আট উইকেট। যার গড় ৩৪.৪০। সাকিবের ৫.৩৫ ইকোনমি রেট প্রশংসনীয় হলেও ব্যাটে বলে নিজের সেট করা লক্ষ্যের কাছেও ঘেষতে পারেননি পারফর্মেন্স দিয়ে। এমনকি সর্বশেষ দুই ম্যাচে খুলনার পরাজয়ের জন্য অনেকাংশেই দায়ী ছিলেন সাকিব।

আইসিসি নিষেধাজ্ঞা শেষ হবার পর এ টুর্নামেন্ট দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। তিনি এটিও জানেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেকে ফর্মে ফেরাতে হবে। তবে কতটা দ্রুত ফিরতে পারবেন তা তিনি নিশ্চিত নন। শুধু এইটুকুই বলেছেন যে আগের ফর্মে ফেরার জন্য প্রাণপণ চেস্টা করছেন সাকিব।

বৃহস্পতিবার ম্যাচ শেষে দেশসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘জানিনা কত দ্রুত আমি ফিরতে পারব। কিন্তু প্রত্যাশিত পারফর্মেন্স ও আগের ফর্মে ফেরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি।’ বেক্সিমকো ঢাকার কাছে পরাজয়ের জন্য অবশ্য নিজেদের দুর্বল ব্যাটিংকেই দায়ী করেছেন সাকিব। বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add