for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১৬:৩৩:৫৬

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের হ্যাটট্রিকে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এইচ গ্রুপের শীর্ষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ নিশ্চিত করেছে পিএসজি। বর্ণবাদের অভিযোগে মঙ্গলবার রাতে তুরষ্কের মাঠে ম্যাচটি ১৪ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবার পর দুই দল মাঠ ছেড়ে চলে গেলে তা বাতিল করা হয়েছিল।
একদিন পর ম্যাচটি বুধবার রাতে পার্ক ডি প্রিন্সেসে স্থানীয় সময় রাত ৯টায় ফের ম্যাচটি মাঠে গড়ায় ১৪ মিনিট পর থেকেই ম্যাচটি শুরু হয়। এ সময় দুই দলই গোলশূন্য ড্র অবস্থায় মাঠে অবস্থান করছিল। ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে এ ধরনের ঘটনায় কার্যত পুরো ফুটবল অঙ্গনই কলুষিত হয়েছে।
বুধবার রাতের ম্যাচটি নতুন ম্যাচ পরিচালনাকারী দল দিয়ে প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় পুরো পিএসজি দল ‘বর্ণবাদকে না বলুন’ স্লোগান সম্বলিত টি-শার্ট পড়েছিল।
ম্যাচ শুরুর পর থেকেই বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার নিজেদের অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে কার্লিং শটে মাধ্যমে পিএসজিকে এগিয়ে দেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার।
৩৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের এসিস্টে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ঠিক আগে নেইমারের আদায় করা পেনাল্টি থেকে এমবাপ্পে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে এটি এমবাপ্পের ২০তম গোল।
তবে গত বছরের ডিসেম্বরের পর থেকে ১০ ম্যাচে এটি তার প্রথম গোল। ৫০ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে বল আদান প্রদান করে দুর্দান্ত দক্ষতায় নেইমার হ্যাটট্রিক পূরণ করেন।
সাত মিনিট পর বাসাকসেহিরের হয়ে এক গোল পরিশোধ করেন মেহমেত টোপাল। ৬২ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
উল্লেখ্য প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা তুরষ্কের দলটি গ্রুপের তলানির দল হিসেবে বিদায় নিয়েছে।
For add
For add
For add
For add
for Add