for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১৮:২৪:২৩

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে ফেনীর এফসি ইউনাইটেড এবং সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ফাইনালে উঠেছে। আগামী ১১ ডিসেম্বর বিকেল তিনটায় টুর্নামেন্টের ফাইনাল খেলা মাঠে গড়াবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ প্রথম সেমিফাইনালে ফেনী ৩-০ গোলে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের হ্যাটট্রিকম্যান ওমর ফারুক জাহিদ। প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলা শেষে ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সভাপতি সনৎ বাবলা।
একই মাঠে অপর সেমিফাইনালে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ৩-০ গোলে হারিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমিকে। প্রথমার্ধে ওয়ারিয়র ২-০ গোলে এগিয়ে ছিল। দুই গোল করে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের হারুন অর রশিদ। অপর গোল করেন সামিউল হাসান। খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।
For add
For add
For add
For add
for Add