for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ ডিসেম্বর ২০২০, শনিবার, ১৯:৩৭:৩৬

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ টুর্নামেন্টে এফসি ইউনাইটেড ফেনী ও শ্যামনগর ফুটবল একাডেমি সাতক্ষীরা সেমিফাইনালে উঠেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ দিনের প্রথম খেলায় ফেনীর এফসি ইউনাইটেড ১-০ গোলে রাজশাহী হরিয়ান ফুটবল একাডেমিকে পরাজিত করে করে খ-গ্রুপ থেকে সেরাদল হিসেবে শেষচারে উঠে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর ফেনীর হয়ে জয়সূচক গোল করেন সাজ্জাদ হেসেন মামুন। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের তানভীর হোসেন রাহুল।
একই মাঠে দিনের অপর ম্যাচে সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমি ২-১ গোলে পীরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে ক-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষচারে উঠে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন আলাউদ্দিন। ম্যাচ সেরা হয়েছেন শ্যামনগরের অধিনায়ক বাদশা।
For add
For add
For add
For add
for Add