for Add

দেশে ফিরেছেন সাকিব

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাত ২টায় তিনি কাতার এয়ারলাইন্স যোগে ঢাকায় পৌঁছেন।

আগামী ২৩ নভেম্বর থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবার কথা রয়েছে। এ টুর্নামেন্ট দিয়েই তিনি মাঠে ফিরবেন। তবে এর আগে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ৯ নভেম্বর সাকিবের ফিটনেস পরীক্ষা দেয়ার সূচি রয়েছে। সাকিব ছাড়াও আরো ১১২ জন ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।

সাকিব দেশে ফিরে সাংবাদিকদের বলেন, ‘আপনাদের এখানে দেখে ভাল লাগছে। এবার যখন দেশে এসেছি একটা স্বস্তি নিয়ে এসেছি। এর আগে যখন এসেছি তখন তো স্বস্তিতে ছিলাম না। কিন্তু এখন সে জায়গা থেকে অনেক মুক্ত। এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেয়া।

উল্লেখ্য ম্যাচ ফিক্সিংয়ে জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় একবছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাকিব। গত ২৯ অক্টোবর তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই আবারো ক্রিকেটে ফিরতে প্রস্তুত সাকিব। এক বছর ক্রিকেট থেকে দূরে থাকাটা তার পক্ষে সহজ ছিল না বলে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন সাকিব। বাসস।

নিজের ইউটিউব চ্যানেলে সমর্থক ও সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমি যে ধরনের নিষেধাজ্ঞা পেয়েছি, তার জন্য আমি দু:খিত ও অনুতপ্ত। আমি আমার জীবন থেকে অনেক বড় শিক্ষা নিয়েছি। আমার এমন ভুল করা উচিত হয়নি। তাই আমি সবাইকে অনুরোধ করবো এ ধরণের ভুল যেন কোনো খেলোয়াড় না করে। যখনই কেউ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে, যখনই কারো সাথে জুয়াড়িরা যোগাযোগ করা হবে, তার উচিত হবে এটি আইসিসির কাছে রিপোর্ট করা।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add