for Add
নিজস্ব প্রতিবেদক : ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ২৩:৪৯:১৪

বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জিতলো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুুদুল্লাহ একাদশ। আজ ফাইনালে মাহমুদুল্লাহ একাদশ ৭ উইকেটে হারিয়েছে নাজমুল একাদশকে।
শিরোপা নির্ধারণী ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় মাহমুদুল্লাহ একাদশ। ফলে নাজমুল একাদশকে বাধ্য হয়েই ব্যাট হাতে মাঠে নামতে হয়েছে।
প্রথমে ব্যাট করে ১৭৩ রানে অলআউট হয় নাজমুল একাদশ। নাজমুল একাদশকে বড় স্কোর গড়তে দেননি মাহমুদুল্লাহ একাদশের পেসার সুমন খান। তিনি ১০ ওভারে ৩৮ রানে নেন ৫ উইকেট।
তবে সুমনের বোলিং তোপের মাঝেই নাজমুল একাদশকে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন সাত নম্বরে নামা ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ৭৭ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি।
জবাবে লিটন দাসের ৬৮ ও ইমরুল কায়েসের অপরাজিত ৫৩ রানের সুবাদে ১২২ বল বাকী রেখেই জয় পেয়ে যায় মাহমুদুল্লাহ একাদশ।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
নাজমুল একাদশ : ১৭৩/১০, ৪৭.১ ওভার (শুক্কুর ৭৫, শান্ত ৩২, হৃদয় ২৬, সুমন ৫/৩৮, রুবেল ২/২৭)।
মাহমুুদুল্লাহ একাদশ : ১৭৭/৩, ২৯.৪ ওভার (লিটন ৬৮, ইমরুল ৫৩, মাহমুদুল্লাহ ২৩, নাসুম ২/৪৮)।
ফল : মাহমুুদুল্লাহ একাদশ ৭ উইকেটে জয়ী।
For add
For add
For add
For add
for Add