for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ২২:৫৯:০৫

পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দেয়া দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি এখন নিজ দেশে কাজে যোগ দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স বিভাগের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যাকেঞ্জি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাথে দ্বিতীয়বারের মতো যুক্ত হলেন ম্যাকেঞ্জি। ২০১৬ সালে এক বছর দেশের হয়ে রাসেল ডোমিঙ্গোর অধীনে কাজ করেছিলেন তিনি।
এবার দক্ষিণ আফ্রিকার হাই-পারফরমেন্স দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ম্যাকেঞ্জি।বাসস।
বাংলাদেশের হয়ে কাজ করায় নিজেকে অভিজ্ঞ ভাবছেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে দু’বছর কাজ করেছি। ফলে এখানে কোচ হিসেবে আমি অভিজ্ঞ হয়েই ফিরেছি। আমি এখন কাজ করতে মুখিয়ে আছি।’
For add
For add
For add
For add
for Add