for Add

সুস্থ হয়ে উঠছেন মাশরাফি

Masবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, তিনি শারীরিকভাবে ভালো আছেন। তবে পরীক্ষা-নিরিক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হতে পারে।

নড়াইল-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফির শরীরে গত শনিবার করোনাভাইরাস ধরা পড়ে। তবে কতিপয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে করোনাভাইরাসের কারণে সাবেক এ অধিনায়কের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমনকি কিছু কিছু গণমাধ্যমে প্রচারিত রিপোর্টে বলা হয়েছে, একজন সংসদ সদস্য হবার পরও হাসপাতালে বেড পাচ্ছেন না। এ ধরনের খবর মাশরাফির ভক্তদের মধ্যে আতঙ্ক সৃস্টি করে। তাই বাধ্য হয়েই ভক্তদের আতঙ্কিত না হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এখনো ক্রিকেট থেকে অবসর না নেয়া দীর্ঘ দেহী এ ফাস্ট বোলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রথম থেকেই আমি শারীরিক ভাবে সুস্থ আছি এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।কিছু পরীক্ষার জন্য আমাকে হাসপাতালে যেতে হতে পারে, যা খুবই স্বাভাবিক। হাসপাতালে ভর্তি হওয়া কিংবা হাসপাতালে বেড না পাবার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। দয়া করে বিভ্রান্ত হবেন না কিংবা এ ধরনের কোন গুজব ছড়াবেন না। অনুগ্রহপুর্বক সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায়ক হোন।’

বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফির, আগ থেকেই অ্যাজমার সমস্যা ছিল। এটি করোনাভাইরাসের সাথে সম্পৃক্ত নয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ তত্ত্বাবধানে আছেন মাশরাফি।বাসস।

মাশরাফির ভাই মোরসালিন বিন মর্তুজা বলেন, ‘ভাই স্থিতিশীল অবস্থায় আছেন এবং এখন অবধি তার কোনো সমস্যা নেই।’ তিনি আরো জানান, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। করোনাভাইরাসের আক্রান্ত হবার পর তার একটা পরীক্ষা করা হয়েছে এবং এক্সরে করার করার পরামর্শ দেয়া হয়েছে। তাই এটি কোনো মারাত্মক কিছু নয়। তার অ্যাজমা সমস্যা রয়েছে। তবে এর সাথে কোন সর্ম্পক নেই।’

ডাক্তার আব্দুল্লাহও জানিয়েছেন, মাশরাফি ভালো আছেন। ডা: আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমি গতকাল তার সাথে কথা বলেছি এবং সে ভালো আছে। আমি তাকে বলেছিলাম, যদি তার শ্বাসকষ্ট হয়, তবেই তার হাসপাতালে যাওয়া উচিত। অন্যথায়, তার বাড়িতে চিকিৎসা করা উচিত।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাশরাফির সাথে যোগাযোগ রাখছেন। দেবাশীষ বলেন, ‘সে ভালো আছেন এবং কিছু পরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হবে। তার অ্যাজমা সমস্যা রয়েছে কিন্ত এটির সাথে কোনো সর্ম্পক নেই। আমরা তার সাথে যোগাযোগ রাখছি।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add