for Add

ফিজের প্রশংসায় নান্নু

Mustafizurমুস্তাফিজুর রহমান এই মুহূর্তে তিন ফরম্যাটের ক্রিকেটেই কিছুটা অনিয়মিত। তারপরও বাংলাদেশ দলে তাকে এখনো গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইনজুরির কারণে আগের সেই ধারালো বোলিংয়ে কিছুটা চিড় ধরলেও এখনো তার যথেষ্ট দক্ষতা রয়েছে। মিনহাজুলের মতে ‘কাটার মাস্টার’ খ্যাত এই ক্রিকেটারের এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।

তিনি বলেন, ‘মুস্তাফিজ এখনো বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। আমার মতে দলকে দীর্ঘ সময় ধরে সার্ভিস দেয়ার মত সামর্থ্য ও দক্ষতা তার মধ্যে রয়েছে। সে এখনো বয়সে তরুণ। নিজের দক্ষতা আরো বাড়ানোর জন্য সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

নিজের কার্টার ও স্লোয়ার বোলিংয়ের কারণে বিশ্বব্যাপী রহস্যময় বোলার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ফিজ। বাংলাদেশ দলের বোলিং কোচরাও বল নিয়ে খেলা করার বিভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন তাকে। যা তাকে টেস্টে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।

নান্নু বলেন, ‘কিছুটা ঘাটতি থাকলেও শিক্ষার্থী হিসেবে সে অগ্রণী। তার কিছুটা ইনজুরি সমস্যা ছিল, যেটি তাকে মানষিকভাবেও কিছুটা প্রভাবিত করছে। তবে এই মুহূর্তে তার মধ্যে কোন ইনজুরি নেই। আমি জানি নিজকে প্রমাণে সে মরিয়া হয়ে আছে। ’

শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিপাক্ষিক সিরিজ জয়ে বড় ভুমিকা রেখেছিলেন মুস্তাফিজ। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরপরই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে নিজেদের জায়ান্ট দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।
সেখানেই থেমে থাকেনি। ক্রমেই ওয়ানডে ক্রিকেটে আরো শক্তিশালী হয়ে উঠতে থাকে টাইগাররা। আর এই শক্তিশালী হবার নেপথ্যে বড় অস্ত্র ছিল মুস্তাফিজ। বাসস।

অতীতের ওই সুখস্মৃতি এখনো স্মরণীয় হয়ে আছে ফিজের কাছে। ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত হয়েই বিশ্ববাসীর নজর কাড়েন তিনি। নিজেকে সেরা বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

মুস্তাফিজ সাংবাদিকদের বলেন, ‘ভারতের বিপক্ষে অভিষেকের ওই ম্যাচ দুটিকেই এখনো সেরা মনে করি আমি। এরপর আমি তুলে নেব ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচকে। কারণ ওই দুই ম্যাচেই আমি ৫টি করে উইকেট পেয়েছি।’

এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫৮টি ওয়ানডেতে ১০৯টি উইকেট সংগ্রহ করেছেন মুস্তাফিজ। যদিও টেস্টে এখনো সে ভাবে জ¦লে উঠতে পারেননি। তবে প্রধান নির্বাচক নান্নুর দৃঢ় বিশ্বাস বাঁহাতি এই পেসারের টেস্টে প্রতিষ্ঠা লাভের সুযোগ এখনো আছে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মতে বিষয়টি এখন সময়ের ব্যাপার। বিশেষ করে সে ফিটনেস ও দক্ষতা বাড়ানোর জন্য যেভাবে কঠোর পরিশ্রম করছে, তাতে আমি আশাবাদি।’

সব সংবাদ

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add