for Add

৫০ বছর পর টেস্ট ক্যাপ পেলেন জোন্স

Alanইংল্যান্ডের হয়ে ঠিক ৫০ বছর আগে টেস্ট খেলেছিলেন অ্যালান জোন্স। ১৯৭০ সালে বিশ্ব একাদশের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় তার। টেস্টটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেও পরে তা প্রত্যাহার করে নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পাওয়া হয়নি জোন্সের। তবে ঐ ম্যাচটিকে টেস্ট মর্যাদা না দিলেও ৮১ বছর বয়সে জোন্সকে টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে জোন্সকে ইংল্যান্ডের ৬৯৬তম টেস্ট ক্যাপ প্রদান করে ইসিবি। ইংলিশদের পক্ষে গত বছরের ২৯ নভেম্বর টেস্ট অভিষেক হয়েছিলো জক ক্রলির। তিনি ছিলেন ৬৯৫তম টেস্ট খেলোয়াড়। তাই জোন্সকে ৬৯৬তম টেস্ট ক্যাপ দিলো ইসিবি।

জোন্সকে টেস্ট ক্যাপ দেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিবির চেয়ারম্যান কলিন গ্রেভস, টেস্ট দলের অধিনায়ক জো রুট ও কাউন্টিতে জোন্সের সতীর্থ সাবেক অধিনায়ক টনি লুইস।বাসস।

ইসিবির চেয়ারম্যান গ্রেভস বলেন, ‘মাঠ ও মাঠের বাইরে অ্যালানের যা অর্জন, সেটা উদযাপন করার মতো। ইংল্যান্ডের হয়ে তার অভিষেক হওয়ার ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

গ্রেভস আরো বলেন, ‘রেকর্ড বই হয়তো অ্যালানকে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে দেখাচ্ছে না। কিন্ত ইসিবি চায় তার ইংল্যান্ডের হয়ে খেলাকে স্বীকৃতি দিতে এবং খেলোয়াড়, কোচ, প্রশাসক হিসেবে তার দুর্দান্ত ক্যারিয়ারকে মনে রাখতে। তাই আমরা তাকে ৬৯৬ নম্বর ইংল্যান্ড ক্যাপ দিয়ে সম্মানিত করেছি।’

নতুন ক্যাপ মাথায় পড়ে কাউন্টিতে গ্লামোরগানের হয়ে খেলা জোন্স বলেন, ‘আমি ফিট আছি এখনো। এখন শুধু হেলমেটের অপেক্ষা। লর্ডসের মাঠে দেশের প্রতিনিধিত্ব করা ছিল বিশেষ স্মৃতি। মনে রাখার মতো স্মৃতি। তবে যখন ম্যাচগুলোকে টেস্ট মর্যাদা দেওয়া হয়নি, তখন নিজেদের পুরোপুরিভাবে ইংল্যান্ডের ক্রিকেটার মনে হয়নি। এখন মনে হচ্ছে আমি ইংল্যান্ডের টেস্ট খেলোয়াড়।’

ক্যারিয়ারের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ০ ও ৫ রান করেছিলেন জোন্স। এরপর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪৫ ম্যাচে ৫৬টি সেঞ্চুরি ও ১৯৪টি হাফসেঞ্চুরিতে ৩৬, ০৪৯ রান করেছেন জোন্স। ব্যাটিং গড় ৩২ দশমিক ৮৯। ১৯৬৯ সালে গ্লামোরগানের শিরোপাজয়ী দলের সদস্যও ছিলেন জোন্স। ১৯৭৮ সালে উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন জোন্স।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add